বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ বাংলাদেশ
লগইন
Logo
বিজ্ঞাপন স্থান (৭২৮x৯০)
জাতীয় রাজনীতি খেলাধূলা মিডিয়া আন্তর্জাতিক মতামত/সম্পাদকীয় সারাদেশ ত্রয়োদশ নির্বাচন আইন-আদালত অপরাধ শিক্ষা
ধর্ম ও জীবন লাইফষ্টাইল
টিম
শিরোনাম
  • নামে ১০০ শয্যা, বাস্তবায়নে ৫০: তীব্র জনবল সংকটে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
  • ধনবাড়ীতে ‘দৈনিক মজলুমের কণ্ঠ’র ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
  • আল্লাহ বাঁচিয়ে রাখলে আসন্ন পৌর নির্বাচন করব: ধনবাড়ী উপজেলা বিএনপির সহ-সভাপতি হাফেজ খায়রুল ইসলাম মুন্সি
  • মধুপুর পৌর নির্বাচনে ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডে জনপ্রিয়তার শীর্ষে হাফিজা আক্তার
  • বড় জয়েই এশিয়া কাপ শুরু বাংলাদেশের
  • গুমের ঘটনায় জড়িদের বিচারের মুখোমুখি করা হবে
  • ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে জামায়াতের প্রার্থী দেলোয়ার হোসেন

নেভিগেশন
হোম জাতীয় রাজনীতি খেলাধূলা মিডিয়া আন্তর্জাতিক মতামত/সম্পাদকীয় সারাদেশ ত্রয়োদশ নির্বাচন আইন-আদালত অপরাধ শিক্ষা ধর্ম ও জীবন লাইফষ্টাইল আমাদের টিম লগইন করুন

অনুসরণ করুন

জাতীয়

২৪ ঘণ্টায় সেতু দিয়ে ৩৪ হাজার ৯৬৬টি যানবাহন পারাপার হয়েছে; যা স্বাভাবিক সময়ের চেয়ে দ্বিগুণ

EDITOR | 23 May, 2026, 04:44 AM | 66 বার পঠিত
২৪ ঘণ্টায় সেতু দিয়ে ৩৪ হাজার ৯৬৬টি যানবাহন পারাপার হয়েছে; যা স্বাভাবিক সময়ের চেয়ে দ্বিগুণ
 
সিরাজগঞ্জ প্রতিনিধি

ঈদযাত্রায় যানবাহনের চাপ সামলাতে সকাল থেকে আরও চারটি টোল বুথ বাড়িয়ে মোট ১৮টি বুথ চালু রয়েছে।

কোরবানির ঈদ উপলক্ষে নাড়ির টানে বাড়ি ফিরতে শুরু করেছে মানুষ। সরকারি ছুটির দুই দিন আগে থেকেই যমুনা সেতুতে বেড়েছে যানবাহনের চাপ; যা স্বাভাবিক সময়ের চেয়ে দ্বিগুণ।

বৃহস্পতিবার রাত ১২টা থেকে শুক্রবার রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় এ সেতু দিয়ে প্রায় ৩৫ হাজার যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে প্রায় সোয়া ৩ কোটি টাকা।

শনিবার যমুনা সেতু সাইড অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন বলেন, শুক্রবার বিকাল থেকে সেতু দিয়ে যানবাহন পারাপারের সংখ্যা বাড়তে থাকে। ঈদযাত্রায় যানবাহনের চাপ সামলাতে ও দ্রুত টোল আদায়ে শনিবার সকাল থেকে আরও চারটি বুথ বাড়িয়ে মোট ১৮টি টোল বুথ চালু করা হয়েছে।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় সেতু দিয়ে ৩৪ হাজার ৯৬৬টি যানবাহন পারাপার হয়েছে; যা স্বাভাবিক সময়ের চেয়ে দ্বিগুণ। এর বিপরীতে টোল আদায় হয়েছে তিন কোটি ২৪ লাখ ৩৩ হাজার ৪০০ টাকা।

এর মধ্যে সেতুর পূর্ব টোল প্লাজা দিয়ে উত্তরাঞ্চলগামী যানবাহন পারাপার হয়েছে ১৮ হাজার ৮৫৯টি। এতে টোল আদায় হয়েছে এক কোটি ৭০ লাখ ২১ হাজার ৪৫০ টাকা। আর পশ্চিম টোল প্লাজা দিয়ে ঢাকাগামী যানবাহন পারাপার হয়েছে ১৬ হাজার ১০৭টি। বিপরীতে এক কোটি ৫৪ লাখ ১১ হাজার ৯৫০ টাকা টোল আদায় হয়েছে।

সিরাজগঞ্জ পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু বলেন, ঈদে ঘরে ফেরা মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এবং মহাসড়কে যানজট নিরসনে ছয় শতাধিক পুলিশ সদস্য নিয়োজিত আছেন। যমুনা সেতুর পূর্বপাড় গোলচত্বরে সার্বক্ষণিক সিসি ক্যামেরা স্থাপন করে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।

সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে; ঈদযাত্রা স্বস্তিদায়ক ও নিরাপদ হবে বলে আশাবাদী পুলিশ সুপার।

সংবাদটি শেয়ার করুন

প্রিন্ট ফটোকার্ড ই-পেপার

আরও সংবাদ

গুমের ঘটনায় জড়িদের বিচারের মুখোমুখি করা হবে

গুমের ঘটনায় জড়িদের বিচারের মুখোমুখি করা হবে

সরকারিভাবে কোনো খরচ ছাড়াই ১০ হাজার কর্মীকে মালয়েশিয়ায় পাঠানোর উদ্যো সরকারের

সরকারিভাবে কোনো খরচ ছাড়াই ১০ হাজার কর্মীকে মালয়েশিয়ায় পাঠানোর উদ্যো সরকারের

নারায়ণগঞ্জ সদর সাব-রেজিস্ট্রার অফিসে চোখের ইশারায় চলে ঘুষ লেনদেন, নকল নবিশ সিন্ডিকেট চক্রের সদস্যরা দেদারসে ঘুষবাণিজ্যে লিপ্ত

নারায়ণগঞ্জ সদর সাব-রেজিস্ট্রার অফিসে চোখের ইশারায় চলে ঘুষ লেনদেন, নকল নবিশ সিন্ডিকেট চক্রের সদস্যরা দেদারসে ঘুষবাণিজ্যে লিপ্ত

আপনার মতামত দিন

পাঠকের মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যটি আপনিই করুন!

Logo

অফিস: বসুন্ধরা রিভারভিউ রেসিডেন্সিয়াল এরিয়া, মনুরবাগ, ব্লক-বি, দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা। তথ্য মন্ত্রনায়লয় নিবন্ধন নং- ১৭৯।

গুরুত্বপূর্ণ লিংক

  • আমাদের টিম
  • বিজ্ঞাপন দিন
  • গোপনীয়তা নীতি
  • লগইন

যোগাযোগ

Editor and publisher-Md.helal uddin,
Executive editor- Md. Shahidullah Bagmar
মোবাইল: ০১৯১২-৭৫৬৫২৭.
ই-মেইল: shadhinbanglatvhr@gmail.com
প্রধান সম্পাদক: সালাহউদ্দিন মিঠু
ই-মেইল- info.sbnonline@gmail.com, মোবাইল: +৮৮ ০১৬০৩৭৯০১৯০

হেড অব নিউজ : মোহাম্মদ রবিউল হোসেন
(বাংলাদেশ)
মোবাইল :+৮৮ ০১৮১৮৮৬৩৭২২,০১৫৩৩৭৩২৮০৭.
ইমেইল:shadhinbanglanews7@gmail.com

চট্টগ্রাম অফিস: ৩৬০ সিডিএ এভিনিউ,দামপাড়া ওয়াসা, ২য় তলা,চট্টগ্রাম।
© 2026 সর্বস্বত্ব সংরক্ষিত | ডিজাইন ও ডেভেলপমেন্ট: বিডিসফট.ক্লিক