ঝিনাইগাতীতে জনতার হাতে চোরাইকৃত অটো ভাঙচুরের সময় ৪জন আটক

গোলাম রব্বানী-টিটু:(শেরপুর)প্রতিরিনধি ঃ শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার রাংটিয়া নামক স্থানে গতকাল শনিবার চোরাইকৃত অটো ভাঙচুরের সময় এক পরিত্যক্ত বাড়ি থেকে জনতা ৪জনকে আটক করে | পরে এলাকাবাসী ঝিনাইগাতী থানায় খবর দিলে এস আই আব্দুল ওহাব এর নেতৃত্বে থানা পুলিশ ঘটনা স্থলে পৌছে রাতেই হাসপাতালে ¯^াস্থ্য পরীক্ষা করে থানায় নিয়ে যায় | আজ সকালে এ ব্যাপারে ৫জনকে নামীয় আসামি ও অজ্ঞাত নামা অটো ছিনতাইকারীদের বিরুদ্ধে একটি নিয়মিত মামলা রুজু হয় মামলা নং ০৩ তাং১২/৪/২০২৬ইং | এজাহারভূক্ত ৪ জনকে আজ শেরপুর কোর্টে সোপর্দ করা হয়েছে | হিটলার নামে অপর আসামী পলাতক রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে | মামলার তদন্ত কর্মকর্তা আব্দুল ওহাব জানায় চোরাইকৃত অটো ভাঙচুরের মালামালের তালিকা করে জব্দ করা হয়েছে | সচেতন মহল উপজেলার বিভিন্ন হাটবাজারে অটো চোর সহ অসামাজিক কার্যকলাপের উপদ্রব বৃদ্ধি পেয়েছে | তাদেরকে আইনের আওতায় ও কঠিন শাস্তির ব্যবস্থা না হলে সমাজে অ শান্তি বিরাজ করবে | এদের পিছনে কোন রাঘববোয়ালের হাত ও সেল্টার রয়েছে যার কারনে একের পর এক অপকর্ম করে সমাজকে ধবংসের দ্বারপ্রান্তে পৌছে দিচ্ছে বলে তথ্যের প্রয়োজনে রিমান্ড দাবি করেছেন | এ ব্যাপারে তদন্ত ওসি জানান অটো চোরের অভিযোগে একটি মামলা হয়েছে | তদন্ত চলছে এর পিছনে যারা জড়িত তাদেরকে সনাক্ত করে তদন্ত সাপেক্ষে সিন্ডিকেট বাহির করে আইনের আওতায় আনা হবে বলে জানান |

বার্তা প্রেরক গোলাম রববানী-টিটু

শেরপুর প্রতিনিধি