মোহাম্মদ আরমান মিয়া, সিনিয়র সাংবাদিক স্বাধীন বাংলা নিউজ:

 খিলগাঁও রেলগেটে মরণফাঁদ: চরম ঝুঁকিতে লক্ষ লক্ষ মানুষের চলাচল! ⚠️🚂

রাজধানীর অন্যতম ব্যস্ততম খিলগাঁও রেলগেট এলাকার রেললাইনের বর্তমান অবস্থা অত্যন্ত নাজুক। রেললাইনের মাঝখানে পাথর ও মাটি সরে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে, যার ফলে রিকশা, মোটরসাইকেল এবং অন্যান্য যানবাহন চলাচলে মারাত্মক বিঘ্ন ঘটছে।

বিশেষ করে ইফতারের আগের ব্যস্ত সময়ে হাজার হাজার মানুষ এই পথ দিয়ে যাতায়াত করেন। যেকোনো মুহূর্তে বড় ধরনের ট্রেন দুর্ঘটনা বা প্রাণহানির আশঙ্কা করছেন এলাকাবাসী।

নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে এবং বড় কোনো দুর্ঘটনা ঘটার আগেই রেললাইনের এই বেহাল দশা সংস্কারে যথাযথ কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা কর

ছি।