পবিত্র দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান মাদ্রাসায় কোমলমতি ছাত্র-ছাত্রীদের ওপর যৌন নিপীড়ন ও বলাৎকারের মতো জঘন্য ও ন্যক্কারজনক ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন বিশিষ্ট ইসলামী বক্তা সৈয়দ হাসান আযহারী। এক বিবৃতিতে তিনি বলেন, "মাদ্রাসা আল্লাহর ঘর ও দ্বীন শিক্ষার পবিত্র স্থান। এখানে কোনো অপরাধী বা বিকৃত মানসিকতার মানুষের জায়গা হতে পারে না। যারা দ্বীনি লেবাস গায়ে দিয়ে অবুঝ শিশুদের ওপর এই ধরনের পাশবিক নির্যাতন চালায়, তারা মানবতার শত্রু এবং ইসলামের কলঙ্ক।" সৈয়দ হাসান আযহারী অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান। একই সাথে মাদ্রাসার পবিত্রতা রক্ষা এবং শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতে সকল শিক্ষক, অভিভাবক ও কমিটিকে সর্বোচ্চ সজাগ ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
বিজ্ঞাপন
বান্দরবন জেলা পরিষদ