মোঃ হযরত আলী শান্ত, সাতক্ষীরা শ্যামনগর
সাতক্ষীরা শ্যামনগরে প্রচলিত মৎস্যচাষের তুলনায় অনেক কম জায়গায় বেশি পরিমাণে ভেনামি চিংড়ি উৎপাদন করা সম্ভব হচ্ছে সাধারণ চিংড়ির তুলনায় এ প্রজাতির মাছের রোগবালাই কিছুটা কম হওয়ায় ঝুঁকি কম থাকে। শ্যামনগরের উপকূলীয় এলাকার লবণাক্ত পরিবেশ ভেনামি চাষের জন্য বেশ উপযোগী প্রমাণিত হয়েছে। বাজারে প্রচুর চাহিদা থাকায় এবং ভালো দাম পাওয়ায় চাষিরা অর্থনৈতিকভাবে লাভবান হচ্ছেন। ব্যাংক থেকে সহজ শর্তে ঋণ পেলে সাধারণ চাষিরাও এই লাভজনক প্রজেক্টে হাত দিতে পারবেন। মৎস্য বিভাগের পক্ষ থেকে আধুনিক প্রযুক্তির ওপর নিয়মিত প্রশিক্ষণ ও কারিগরি সহায়তা বাড়ানোর দাবি জানিয়েছেন তারা। ভেনামি চিংড়ির পোনা ও খাদ্য সহজলভ্য করার জন্য সরকারি উদ্যোগ আরও জোরদার করার অনুরোধ করেছেন চাষিরা।