ডিজাইন: ইমেজ চালু
বুধবার ১৯ আগস্ট ২০২৬

দৈনিক সময়কাল

কাউন্সিলর প্রার্থী ইঞ্জিনিয়ার জমির উদ্দিন নাহিদের পক্ষ থেকে ২০০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ


চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৮নং শুলকবহর ওয়ার্ডের পূর্ব নাসিরাবাদ এ জলিল প্রাথমিক বিদ্যালয় দলীয় নেতাকর্মী ও অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব  ও ৮ নং শুলকবহর ওর্য়াডের কাউন্সিলর পদপ্রার্থী ইঞ্জিনিয়ার জমির উদ্দিন নাহিদ সহ ৪২ নং পূর্ব নাসিরাবাদ বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। 

মঙ্গলবার ৪২ নং পূর্ব নাসিরাবাদ ওয়ার্ড বিএনপির সদস্য সচিব ইব্রাহিম খলিল এর সভাপতিত্বে ও ৪২ নং  পূর্ব নাসিরাবাদ স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবে আলম এর সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন সাবেক সাধারণ সম্পাদক মোঃ হাসান, চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেব দলের সিনিয়র যুগ্ন আহবায়ক আসিফ চৌধুরী লিমন, জহির উদ্দিন বাবর, ওর্য়াড বিএনপির যুগ্ন আহবায়ক আব্দুল মোতালেব, ফয়েজ আহমদ, আব্দুল বাতেন, নাজিম ভূঁইয়া, হোসনে আরা বেগম, মহিউদ্দিন জুয়েল, পাঁচলাইশ থানা সদস্য সচিব নুরুল কবির পলাশ, খুলশী থানা শ্রমিক দলের সভাপতি বেলাল উদ্দিন, খুলসি থানার স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক আজিজা আজম, তোফাজ্জল হোসেন, মোহাম্মদ ওসমান, মোহাম্মদ বেলাল, আসলাম হোসেন  পাপ্পু সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। 


চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন ও চট্টগ্রাম ১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমানের পক্ষ থেকে দলীয় নেতাকর্মী ও অসহায় প্রায় ২০০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।