ডিজাইন: ইমেজ বন্ধ
শুক্রবার ১৪ আগস্ট ২০২৬

দৈনিক সময়কাল

জালিয়াতির মামলায় সাজা প্রাপ্ত আসামি চাকরিচ্যুত সরকারি কর্মচারী র‍্যাব-৩ এর মাধ্যমে গ্রেফতার।


*সাবেক চাকুরীচ্যুত সরকারি কর্মচারী চাকুরী দেয়ার প্রলোভন দেখিয়ে অর্থ আত্নাসাৎ মামলার ০৪ টি পরোয়ানাভূক্তসহ ০১ বছর ০৬ মাসের সাজাপ্রাপ্ত আসামি হাসিবুল হাসান @ লিটন (৩০)’কে ঢাকা মহানগরীর মতিঝিল থানাধীন এলাকা হতে গ্রেফতার করেছে র‍্যাব-৩।*

১। র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) প্রতিষ্ঠা লগ্ন থেকে বিভিন্ন ধরনের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। অপহরণ, হত্যা, অস্ত্রধারী সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী, জাল নোট ব্যবসায়ী, ছিনতাইকারী, চাঁদাবাজ, মানব পাচারকারী, প্রতারক এবং বিভিন্ন মামলার মৃত্যুদন্ড ও সাজাপ্রাপ্ত আসামিদের গ্রেফতার করে সাধারন জনগণের মনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে।

২। এরই ধারাবাহিকতায় ১২ আগস্ট ২০২৬ তারিখ ২০৩০ ঘটিকার সময় ঢাকা মহানগরীর মতিঝিল থানাধীন মতিঝিল বিটিসিএল কলোনীর সামনে একটি বিশেষ অভিযান পরিচালনা করে সাবেক চাকুরীচ্যুত সরকারি কর্মচারী চাকুরী দেয়ার প্রলোভন দেখিয়ে অর্থ আত্নাসাৎ মামলার ০৪ টি পরোয়ানাভূক্তসহ ০১ বছর ০৬ মাসের সাজাপ্রাপ্ত আসামি হাসিবুল হাসান @ লিটন (৩০), পিতাঃ আতিয়ার মাতাব্বর, সাং-বেতলা, থানাঃ নগরকান্দী, জেলাঃ ফরিদপুর’কে গ্রেফতার করতে সক্ষম হয় র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৩। 

৩। মামলার নথি অনুযায়ী জানা যায় যে, গ্রেফতারকৃত আসামি হাসিবুল হাসান @ লিটন (৩০) দীর্ঘদিন ধরে প্রতারণামূলক উদ্দেশ্যে অন্যের নাম, সিল ও স্বাক্ষর জালিয়াতি করে ভুয়া দলিলাদি প্রস্তুত করে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করে। ধৃত আসামির স্বাক্ষর জালিয়াতির ঘটনাটি প্রকাশ পেলে ভুক্তভোগীরা বাদী হয়ে ধৃত আসামির নামে ঢাকা মহানগরীর বিভিন্ন থানায় যেমনঃ যাত্রাবাড়ী, আদাবর এবং বাড্ডা থানায় একাধিক মামলার দায়ের করেন। ধৃত আসামি হাসিবুল হাসান @ লিটন (৩০), কে গত ১৯ মার্চ ২০২৪ তারিখ যুগ্ন দায়রা জজ ২য় আদালত, গোপালগঞ্জ কর্তৃক এনআই এ্যাক্ট এর ১৩৮ ধারায় দোষী সাব্যস্ত করে ২০ (বিশ) লক্ষ টাকা জরিমানা এবং ০১ বছর ০৬ মাসের সশ্রম কারাদন্ড প্রদান করেন। পরবর্তীতে বিজ্ঞ আদালত কর্তৃক তার বিরুদ্ধে সাজা শোনানির পর গ্রেফতারী ওয়ারেন্ট জারি হলে তিনি দেশের বিভিন্ন স্থানে ছদ্মবেশে পলাতক অবস্থায় নিজের নাম ও বেশভূষা পরিবর্তন করে জীবন যাপন করে আসছে। উক্ত মামলার প্রেক্ষিতে ফরিদপুর জেলার নগরকান্দী থানার অধিযাচনের ভিত্তিতে র‍্যাব-৩ এর একটি চৌকষ আভিযানিক দল ধৃত আসামির অবস্থান শনাক্ত করে হাসিবুল হাসান @ লিটন (৩০)’কে গ্রেফতার করতে সক্ষম হয়। 

৪। ধৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। 

 মোঃ মেহেদী ইমরান সিদ্দিকী

অতিরিক্ত পুলিশ সুপার

ইন্ট এন্ড মিডিয়া অফিসার

পক্ষে পরিচালক