বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মহাসচিব, স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং দলের স্থায়ী কমিটির সদস্য জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি সাবেক আহবায়ক ও চট্টগ্রাম ৯ আসন ( বাকলিয়া-কোতোয়ালি- চকবাজার ও ডবলমুরিং আংশিক) আসনের সংসদ সদস্য জনাব আবু সুফিয়ান।
অদ্য ১৩ই আগষ্ট বৃহস্পতিবার সকালে সচিবালয়ে মীর্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে এ সৌজন্য সাক্ষাৎ করেন সংসদ সদস্য আবু সুফিয়ান।
এ সময় সংসদ সদস্য আবু সুফিয়ান মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শারীরিক সুস্থতা কামনা করেন এবং রাষ্ট্রপতি হিসেবে অগ্রিম অভিনন্দন জানান।