মোঃ শামসুল আলম লিটন ব্যুরো চীফ উত্তরবঙ্গ :বগুড়ায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র প্রধানমন্ত্রীর তারেক রহমানের ছোট ভাই আরাফাত রহমান কোকোর জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১২ আগস্ট) বাদ আসর বগুড়া শহরের বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদে মরহুমের পরিবারের উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে আরাফাত রহমান কোকোর আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম এমপি, বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা পরিষদের সদস্য অ্যাডভোকেট এ কে এম মাহবুবুর রহমান, সাবেক সংসদ সদস্য মো. হেলালুজ্জামান তালুকদার লালু, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ভিপি সাইফুল ইসলাম, আলী আজগর তালুকদার হেনা, জয়নাল আবেদীন চান এবং বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফজলুল বারী তালুকদার বেলাল।
এ ছাড়া ড্যাবের কেন্দ্রীয় নেতা শাহ মো. শাজাহান আলী, জেলা বিএনপির সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট সাইফুল ইসলাম, জেলা বিএনপির সহসভাপতি এম আর ইসলাম স্বাধীন, মহানগর বিএনপির সভাপতি হামিদুল হক চৌধুরী হিরু, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, জেলা বিএনপির সম্পাদক শহিদ উন নবী সালাম, কে এম খায়রুল বাশার, বিএনপি মিডিয়া সেলের রাজশাহী ও রংপুর বিভাগের কো-অর্ডিনেটর কালাম আজাদ, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক শেখ তাহাউদ্দিন নাহিনসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
দোয়া মাহফিলে জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান সরকার ও সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশও উপস্থিত ছিলেন।
মরহুমের পরিবারের পক্ষ থেকে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সৈয়দ আমিনুল হক দেওয়ান সজল, সাইদুজ্জামান শাকিল, সৈয়দ আব্দুল গফুর দারা, আল আমিন সরকার ও উজ্জল হোসেন।
দোয়া শেষে আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত এবং পরিবারের সদস্যদের সুস্থতা ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।