ডিজাইন: ইমেজ বন্ধ
সোমবার ১০ আগস্ট ২০২৬

দৈনিক সময়কাল

খুলনার ডুমুরিয়ায় আমভিটা বাজারে পাউবোর জমি জবরদখল করে ইমারত নির্মাণের অভিযোগ: সেলিম আবেদ খুলনা ।


ডুমুরিয়ায় আমভিটা বাজারে পাউবোর জমি জবরদখল করে ইমারত নির্মাণের অভিযোগ।

সেলিম আবেদ, খুলনা প্রতিনিধি 

খুলনার ডুমুরিয়া উপজেলার আমভিটা বাজারে একাধিক ব্যক্তির বিরুদ্ধে পানি উন্নয়নের বোর্ডের জমি (পাউবো) জবরদখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে। সরকারি নীতিমালা ও নির্দেশনা অমান্য করে এই পাকা ও ছাদযুক্ত ইমারত নির্মাণ করা হলেও উর্দ্ধতন কর্তৃপক্ষ এ ব্যাপারে অদ্যাবধি কোন পদক্ষেপ গ্রহণ করেনি। এ সুযোগে অত্র এলাকার প্রভাবশালীরা সকল আইন কানুনের প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এই ইমারত নির্মাণের সুযোগ পাচ্ছে। 

সরজমিনে গিয়ে এলাকাবাসী সূত্রে জানা যায়, রংপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রাজকৃষ্ণপুর গ্রামের হাকিম মোড়লের ছেলে আকরাম মোড়ল পানি উন্নয়ন বোর্ডের জায়গা দখল করে আমভিটা বাজারে একতলা দোকানঘর নির্মান করে ব্যবসা পরিচালনা করে আসছেন। ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা পঞ্চানন বিশ্বাসের ছেলে বিজয় বিশ্বাস আমভিটা বাজারে পানি উন্নয়ন বোর্ডের জায়গা দখল করে মার্কেট বানিয়েছে ও বাজার সংলগ্ন সরকারি জলাকার দখল করে মাছ চাষ করছে। ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি কৃষ্ণপদ মন্ডলের ছেলে পরিতোষ কুমার মন্ডল দলের ক্ষমতাবলে

সরকারি জায়গা দখল করে পল্লব ট্রেডার্স নাম দিয়ে একতলা বিল্ডিং করেছে। এতেও তিনি ক্ষান্ত না হয়ে পাউবো জমিতে দোতলায় ভবন নির্মাণ করছে। এদিকে রশিদ শেখের ছেলে গোলাম রব্বানী শেখ, রংপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হাফেজ শেখের ছেলে সালাম শেখ, গহর আলী গাজীর ছেলে অমেদ আলী গাজী, আবছার আলী গাজীর ছেলে সরিফ গাজী সরকারি জমিতে বাড়ি বানিয়ে বসবাস করছে। এছাড়া আরও অনেকে সরকারি জমি জবরদখল করেছে। 

এব্যাপারে আকরাম মোড়ল, বিজয় বিশ্বাস, পরিতোষ কুমার মন্ডল, গোলাম রব্বানী শেখ, সালাম শেখ, অমেদ আলী শেখ, সরিফ গাজী পাউবোর জমিতে স্থাপনা নির্মাণ ও বাড়ি নির্মাণ করার বিষয়টি স্বীকার করেছেন। এব্যাপারে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী উজ্জ্বল কুমার সেন বলেন, আমভিটা বাজারে পাউবোর জমি অবৈধভাবে দখল করে পাঁকা ও ছাঁদযুক্ত ইমারত নির্মাণ ও জমি ক্রয় বিক্রয়সহ একাধিক তথ্য আমাদের কাছে এসেছে। আমি

 এসডি আতিকুর রহমানকে সরেজমিনে পাঠিয়েছি। সে সকল বিষয় খোঁজখবর নিয়ে বিস্তারিত জানালে, তারপর আমরা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবো।