ডিজাইন: ইমেজ চালু
সোমবার ১০ আগস্ট ২০২৬

দৈনিক সময়কাল

বগুড়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৩। শামসুল আলম লিটন বিভাগীয় প্রতিনিধি: বগুড়া রাজশাহী।


বগুড়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৩

ট্রাকের কেবিনে আটকা পড়েন একজন, ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযান

মোঃ শামসুল আলম লিটন ব্যুরো চীফ উত্তরবঙ্গ:বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের সামনে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দুই নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত তিনজন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ট্রাকের কেবিনে আটকে পড়েন একজন, যাকে উদ্ধার করতে অভিযান চালায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।

রোববার সকালে শজিমেক হাসপাতালের সামনের সড়কে দাঁড়িয়ে থাকা একটি পণ্যবোঝাই ট্রাকের পেছনে দ্রুতগতির অপর একটি ট্রাক সজোরে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষের বিকট শব্দে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে এসে উদ্ধারকাজে অংশ নেন। সংঘর্ষের তীব্রতায় পেছন থেকে ধাক্কা দেওয়া ট্রাকটির সামনের অংশ ও কেবিন দুমড়ে-মুচড়ে যায়। এতে কেবিনের ভেতরে থাকা একজন গুরুতর আহত হয়ে আটকা পড়েন। এছাড়া আরও তিনজন আহত হন। দুর্ঘটনায় ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা পুলিশকে সঙ্গে নিয়ে উদ্ধার অভিযান শুরু করেন। কেবিনে আটকে পড়া ব্যক্তিকে উদ্ধার করে আহতদের শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

দুর্ঘটনার পর সড়কের ওপর দুটি ট্রাক পড়ে থাকায় মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস দুর্ঘটনাকবলিত ট্রাক দুটি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার কাজ শুরু করে।

তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের পরিচয় জানা যায়নি।