ডিজাইন: ইমেজ চালু
মঙ্গলবার ০৪ আগস্ট ২০২৬

দৈনিক সময়কাল

চট্টগ্রামে শাহ আমানত হজ্ব কাফেলার নতুন ঠিকানায় অফিস উদ্বোধন


 

মোহাম্মদ রবিউল হোসেন / চট্টগ্রাম: 
চট্টগ্রামের মুরাদপুরে দীর্ঘ চার দশকেরও বেশি সময় ধরে হজযাত্রীদের আস্থা, বিশ্বাস ও ভালোবাসার প্রতীক হিসেবে সুনামের সঙ্গে সেবা দিয়ে আসছে শাহ আমানত হজ্ব কাফেলা। প্রতিষ্ঠানটি নতুন ঠিকানায় অফিস উদ্বোধনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করেছে।

মঙ্গলবার বিকেলে এ উপলক্ষে ১১ দিনব্যাপী পবিত্র কুরআন তেলাওয়াত ও সহীহ বুখারী শরীফ খতম শেষে দোয়া, মিলাদ, কিয়াম এবং বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়। পরে অতিথিবৃন্দ ফিতা কেটে নতুন অফিসের উদ্বোধন করেন।

উক্ত উদ্বোধন অনুষ্ঠানে শাহ আমানত হজ কাফেলার  ইকবাল হোসেন আলকাদেরী উপস্থাপনায় এতে বিশেষ আলোচনায় উপস্থিত হয়ে শুভকামনা জানান আহলে সুন্নাত ওয়াল জামাত এর সম্মানিত চেয়ারম্যান আল্লামা কাজী মইনুদ্দিন আশরাফী,আল্লামা মুফতি সৈয়দ অসিউর রহমান, আল্লামা হাফেজ সোলায়মান আনসারী, আল্লামা হাফেজ আশরাফুজ্জামান আল কাদেরী, আল্লামা আবু তালেব মোহাম্মদ আলাউদ্দিন, অধ্যক্ষ আল্লামা কাজী আব্দুল আলিম রেজভী,শাহ নূর মোহাম্মদ আল কাদেরী।

এছাড়াও শাহ আমানত হজ কাফেলার সম্মানিত চেয়ারম্যান আলহাজ্ব মাওলানা ইয়াসিন মাহমুদ সিদ্দিকী, ডিরেক্টর আলহাজ্ব মোহাম্মদ মহিউদ্দিন, আলহাজ্ব মোহাম্মদ সাইফ উদ্দিন, আলহাজ্ব এটিএম শাহজালাল, আলহাজ্ব মোহাম্মদ নাঈম উদ্দিন ও আলহাজ্ব মোহাম্মদ সালাউদ্দিন সহ অসংখ্য মুহাদ্দিস, অধ্যক্ষ, উপাধ্যক্ষ, ইসলামী চিন্তাবিদ,সমাজকর্মী, সাংবাদিক,বিভিন্ন মান্যগণ্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে 
শাহ আমানত হজ কাফেলা ট্রাভেলস এন্ড ট্যুরস এর উত্তোরত্তর সমৃদ্ধি কামনা করা হয়। 

অনুষ্ঠানে জানানো হয়, আগামী ২০২৭ ও ২০২৮ সালের হজের নিবন্ধন কার্যক্রম বর্তমানে চলমান রয়েছে। হজ পালনে আগ্রহী সকলকে দ্রুত নিবন্ধন সম্পন্ন করার জন্য শাহ আমানত হজ কাফেলার পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ জানানো হয়।

এছাড়া এখন থেকে ইকুইটি প্ল্যাটিনাম সেন্টার (লিফট-২), মুরাদপুর, চট্টগ্রাম (পুরাতন অফিসের বিপরীতে, আল-আরাফাহ ইসলামী ব্যাংক সংলগ্ন) অবস্থিত নতুন কার্যালয় থেকে শাহ আমানত হজ কাফেলার সকল সেবা গ্রহণ করা যাবে।