মোহাম্মদ রবিউল হোসেন : চট্টগ্রাম /
চট্টগ্রাম-৮ (বোয়ালখালী, পাঁচলাইশ ও চান্দগাঁও আংশিক) আসনের সংসদ সদস্য আলহাজ এরশাদ উল্লাহ অসহায় ও দুস্থ মানুষের মাঝে সরকারি খাদ্য সহায়তা হিসেবে চাল বিতরণ করেছেন।
শনিবার (২৫ জুলাই) সকালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দকৃত খাদ্য সহায়তা কর্মসূচির আওতায় ৬নং পূর্ব ষোলশহর ওয়ার্ডের রাহাত্তারপুল এলাকায় সুবিধাবঞ্চিত মানুষের মাঝে এ চাল বিতরণ করা হয়।
এ সময় সংসদ সদস্য এরশাদ উল্লাহ বলেন, সরকারের অন্যতম অঙ্গীকার হলো অসহায়, দরিদ্র ও নিম্ন আয়ের মানুষের পাশে দাঁড়ানো। মানবিক সহায়তা কর্মসূচির মাধ্যমে প্রকৃত উপকারভোগীদের কাছে খাদ্য সহায়তা পৌঁছে দিতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
চাল বিতরণ অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সমাজসেবক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। খাদ্য সহায়তা পেয়ে উপকারভোগীরা সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৬নং পূর্ব ষোলশহর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক হাসান লিটন, সদস্য সচিব মোহাম্মদ ইউসুফ, বিএনপি নেতা হারুন সওদাগর, মোহাম্মদ আবদুল আজিজ, আনোয়ার হোসেন লিপু, মোহাম্মদ জাফর আহমেদ, মোহাম্মদ বখতেয়ার, মো. জাকির হোসেন, মোহাম্মদ হামিদসহ ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।