ডিজাইন: ইমেজ বন্ধ
রবিবার ২৬ জুলাই ২০২৬

দৈনিক সময়কাল

চট্টগ্রাম জেলা ইট প্রস্তুতকারী মালিক সমিতির উদ্যোগে আলোচনা সভা ও পূর্ণমিলনী অনুষ্ঠিত


চট্টগ্রাম জেলা ইট প্রস্তুতকারী মালিক সমিতির উদ্যোগে এক আলোচনা সভা ও পূর্ণমিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 


২৬শে জুলাই রোববার সকালে চট্টগ্রামের একটি অভিজাত কমিউনিটি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম জেলা ইট প্রস্তুতকারী মালিক সমিতির সভাপতি আবিদ হোসাইন মানু। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতির সভাপতি ফিরোজ হায়দার খান।

এতে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় ইট প্রস্তুতকারক  মালিক সমিতির সভাপতি 
ফরহাদ হোসেন ভূঁইয়া। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতির মহাসচিব মমিনুল্লাহ খান এবং সাংগঠনিক সম্পাদক আজিমুল হক আজিম।

আলোচনা সভায় ইট শিল্পের বর্তমান অবস্থা, ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা, পরিবেশবান্ধব উৎপাদন ব্যবস্থা, সরকারি নীতিমালা বাস্তবায়ন এবং শিল্প সংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে মতবিনিময় করা হয়। বক্তারা ইট শিল্পের টেকসই উন্নয়ন ও ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণে সম্মিলিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় অংশগ্রহণকারী ব্যবসায়ীরা তাদের বিভিন্ন সমস্যা ও সংকটের কথা তুলে ধরেন। পরবর্তীতে এসব সমস্যা সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে কার্যকর পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেওয়া হয়।

অনুষ্ঠান শেষে উপস্থিত সদস্যদের অংশগ্রহণে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে পূর্ণমিলনী ও মেজবান অনুষ্ঠিত হয়।