ডিজাইন: ইমেজ চালু
শনিবার ২৫ জুলাই ২০২৬

দৈনিক সময়কাল

জলাবদ্ধতা নিরসনে ৬ নং পূর্ব ষোলশহর ওয়ার্ডে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ব্যাপক তৎপরতা


ম হোসেন / চট্টগ্রাম : 
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেনের উদ্যোগে ‘ক্লিন, গ্রীণ, হেলদি সিটি’ গঠনের লক্ষ্যে চলমান জলাবদ্ধতা নিরসন কার্যক্রমে অংশ নিয়েছেন ৬ নং পূর্ব ষোলশহর ওয়ার্ড বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা।

এরই ধারাবাহিকতায় রাহাত্তারপুল কেবি আমান আলী  রোড, ইলিয়াস ব্রাদাস বাড়ী, পাক্কা দোকান, আবদুর রাউফ সড়ক ও বলিরহাট উত্তরপাড়া এলাকায় নালা-নর্দমা পরিষ্কার ও পরিচ্ছন্নতা কার্যক্রম তদারকি করেছেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক আপ্যায়ন বিষয়ক সম্পাদক আবদুল আজিজ, ওর্য়াড বিএনপির সহ-সভাপতি আবদুল মতিন কোম্পানি,ওয়ার্ড বিএনপির সাবেক সহ-সভাপতি ফরিদ আহমেদ ও হাজী আলম সহ স্থানীয় নেতাকর্মীরা।

এছাড়া বহদ্দারহাট মোড় থেকে পুকুরপাড় পর্যন্ত নালা পরিষ্কার ও মাটি উত্তোলনের কাজ জরুরি ভিত্তিতে পরিচালনা করেছেন ওর্য়াড বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নুরুন নবী, থানা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক কায়সার আলম, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাদ্দাম হোসেনসহ নেতৃবৃন্দ।

অন্যদিকে আরাকান সড়কের বাড়াইপাড়া মুখ থেকে হাজীরপুল পর্যন্ত নালা পরিষ্কার কার্যক্রম সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছেন ওর্য়াড বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হাজী ইলিয়াস সেকু, চান্দগাঁও থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মিরানুল ইসলাম, ৬ নং পূর্ব ষোলশহর ওয়ার্ড যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ জয়নাল আবেদিন সহ স্থানীয় নেতাকর্মীরা।

এদিকে এলাকার দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধান নিশ্চিত করতে দ্রুততার সঙ্গে কাজ এগিয়ে নেওয়া হচ্ছে বলে জানান কাউন্সিলর পদপ্রার্থী হুমায়ুন রশিদ ও ছাত্রদল নেতা সাঈদুল হোসেন ইমন।

মাজার গেইট থেকে সাদেক শাহ রোড পর্যন্ত ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন ও জলাবদ্ধতা নিরসনে দিনরাত পরিশ্রম করছেন থানা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি খালেক মেম্বার, থানা যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলমসহ স্থানীয় নেতাকর্মীরা।

এছাড়া ইউসুফ হাজীর বাড়ি, ইয়াছিন খয়রাতির বাড়ি ও আব্দুস শুক্কুর সওদাগর বাড়ি এলাকায় মেয়রের নির্দেশনায় নালা পরিষ্কার ও মাটি উত্তোলন কাজ তদারকি করছেন ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি আবু তৈয়ব,থানা যুবদলের সহ-সভাপতি মো: আবু সৈয়দ, শ্রমিকদলের মোহাম্মদ এসকান্দর ও রহিম সহ নেতাকর্মীরা।

নেতৃবৃন্দ চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেনকে এ উদ্যোগের জন্য ধন্যবাদ জানান। বিশেষ করে পুরো ওর্য়াডে নালানর্দমার কাজগুলো পরিস্কার পরিচ্ছন্নতার তদারকি ৬ নং পূর্ব ষোলশহর ওয়ার্ড যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আজিজের নেতৃত্বে পরিচালিত হচ্ছে তিনি আশা প্রকাশ করেন, চলমান কার্যক্রমের ফলে আগামী বছর থেকে ৬ নং পূর্ব ষোলশহর ওয়ার্ড জলাবদ্ধতামুক্ত হবে। একই সঙ্গে নগরবাসীকে পরিচ্ছন্নতা বজায় রাখা, নালায় আবর্জনা না ফেলা এবং নাগরিক দায়িত্বপালনের আহ্বান জানান নেতৃবৃন্দ।