ডিজাইন: ইমেজ বন্ধ
শুক্রবার ২৪ জুলাই ২০২৬

দৈনিক সময়কাল

জলাবদ্ধতা নিরসনে ৮ নং শুলকবহর ওর্য়াডে নালা পরিষ্কার ও মাটি উত্তোলন কাজ পরিদর্শন স্থানীয় নেতৃবৃন্দের


মোহাম্মদ রবিউল হোসেন : চট্টগ্রাম থেকে - 
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেনের উদ্যোগে ‘ক্লিন, গ্রীণ, হেলদি সিটি’ গঠনের লক্ষ্যে চলমান জলাবদ্ধতা নিরসন কার্যক্রমের অংশ হিসেবে ৮ নম্বর শুলকবহর ওয়ার্ডের বাদুরতলা এলাকার হাজী রমজু মিয়া লেইনে নালা পরিষ্কার ও মাটি উত্তোলনের কাজ জরুরি ভিত্তিতে পরিচালিত হচ্ছে।

পরিস্কার পরিচ্ছন্নতা এ কার্যক্রম পরিদর্শন করেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও পাঁচলাইশ থানা বিএনপির সাবেক সভাপতি মামুনুল ইসলাম হুমায়ন।

পরিদর্শনকালে নেতৃবৃন্দ দ্রুততম সময়ে কাজ সম্পন্ন করে এলাকার দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধানে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন ৮ নম্বর শুলকবহর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক কাজী শামসুল আলম, সদস্য সচিব হাসান চৌধুরী ওসমান, পাঁচলাইশ থানা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক শাহিদুর রহমান বেলাল, সাবেক সাংগঠনিক সম্পাদক শাহআলম চৌধুরী, তৌহিদুল ইসলাম রানা, মনসুর আলম, চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য ইকবাল হোসেন জিসান, বিএনপি নেতা খোরশেদ আলম, পাঁচলাইশ থানা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক রিদুয়ান হোসেন জনি, সাবেক সদস্য আমজাদ হোসেন, 
স্বেচ্ছাসেবক নেতা আনিস রহমান, ইরফান উদ্দিন সাগর, সাজ্জাদ, সাদ্দাম, শাহাদাত হোসেন রনি, ইউসুফ সওঃ, আলাউদ্দিন কোং, মোমিন সও,  ইমরান, নাবিল, রবিন, নেছার, রিপন, তারেক, রানা, রামিন, আনোয়ার, ইমন, শুভ, রিয়াদ, তাকি, প্রান্ত, সাঈদ, মনির, সবুজ
সহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।