ডিজাইন: ইমেজ চালু
শুক্রবার ১০ জুলাই ২০২৬

দৈনিক সময়কাল

গোবিন্দগঞ্জে প্রকৃত ঘটনা আড়াল করতে ভাড়াটিয়া ব্যক্তি দ্বারা সংবাদ সম্মেলন করে শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টার প্রতিবাদ।


গোবিন্দগঞ্জে প্রকৃত ঘটনা আড়াল করতে ভাড়াটিয়া ব্যক্তি দ্বারা সংবাদ সম্মেলন করে শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টার প্রতিবাদে কিছু তথ্য তুলে ধরা হলো

গাইবান্ধার গোবিন্দগঞ্জে সরকারি চাকরি করে ডিউটি ফাঁকি দিয়ে চাকরির নীতিমালাকে তোয়াক্কা না করে প্রতারনামূলক ভুয়া ডাক্তার সেজে নিজেই ক্লিনিক ব্যবসা পরিচালনা এবং জ্ঞাত বহির্ভূত সম্পদ অর্জন ও মর্ডান ক্লিনিক এন্ড কনসালটেশন সেন্টার নামক প্রতিষ্ঠানে সিজারের টেবিলে রোগী নিহতের ঘটনা ধামাচাপা দিতে এবং অবৈধভাবে সাড়ে পাঁচ শতাংশ জমি দখলের চেষ্টা ও অনুমোদনবিহীন অবৈধভাবে বহুতল ভবন নির্মাণের সংবাদ পরিবেশন হওয়ায় এবং সংবাদ প্রকাশের ও অভিযোগের ভিত্তিতে তদন্ত কমিটি গঠনের ঘটনা কে ধামাচাপা দিতে মিথ্যে তথ্য তুলে ধরে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

উক্ত সংবাদ সম্মেলনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সাংবাদিক ও প্রতিষ্ঠাতা সম্পাদক মোয়াজ্জেম হোসেন, তার পরিবার এবং ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

গোবিন্দগঞ্জ পৌরসভার বুজরুক বোয়ালিয়া মৌজা, জে এল নং ২৪৪,

সাবেক দাগ নং ৮৯, হাল দাগ নং ৬০১, জমির পরিমাণ ৭২.২৫ শতক।

হাল খতিয়ান নং ২৬৭০, মালিক মোয়াজ্জেম হোসেন গং জমির পরিমাণ ৪০.৫০ শতক।

খতিয়ান নং ২৬৭২, জমির পরিমাণ ২০ শতক, 

খতিয়ান নং ৪৮৩, ওই ৬০১ দাগে জমির পরিমাণ ১১.৭৫ শতক এই মোট ৭২.২৫ শতক।

মডার্ন ক্লিনিকের মালিক ও গোবিন্দগঞ্জ উপজেলার কোচাশ শহর ইউনিয়ন উপ-স্বাস্থ্য কেন্দ্রর ফার্মাসিস্ট হঠাৎ করে জমি মাফ যোগাযোগ না করেই এবং সীমানা নির্ধারণ না করে এবং পৌর কর্তৃপক্ষের অনুমতি না নিয়ে 

বিল্ডিং কোড অমান্য করে, অনুমোদন না নিয়ে মোয়াজ্জেম হোসেন এর বাসাবাড়ি সংলগ্ন উঠানের সাড়ে পাঁচ শতাংশ জমি দখলের চেষ্টায় 

বিভিন্ন সন্ত্রাসী কার্যকলাপ অব্যাহতে রেখেছে।

কর্মস্থলে যায় না বলে এবং অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার পরিচালনার বিষয়ে ১৪ ই জুলাই গোবিন্দগঞ্জ সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে তদন্ত অনুষ্ঠিত করার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। 

অবৈধ বহুতল ভবন নির্মাণ কাজ বন্ধের জন্য গোবিন্দগঞ্জ পৌর কর্তৃপক্ষ নোটিশ জারি করেন। 

যার স্মারক নং গোঃপৌ/গাই/২০২৬/১৩৭ তারিখঃ ৬/৭/২০২৬ ইং। নোটিস গ্রহণ করেছে 

মোঃ নুর আমিন। উল্লেখ, নির্দেশনা পত্রে সুস্পষ্ট উল্লেখ রয়েছে যে, পত্র প্রাপ্তির সাথে সাথে উক্ত অবৈধ নির্মাণ কাজ বন্ধের জন্য নির্দেশনা রয়েছে। অবৈধ বহুতল বিল্ডিং নির্মাণ কাজ বন্ধ না করলে পৌর কর্তৃপক্ষ ইমারত নির্মাণ আইন ও দিদি মেলা অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশনা দিয়েছেন। মর্ডান ক্লিনিক এন্ড কনসালটেশন সেন্টারে ২৯ শে জুন হরিনাথপুর বিশপুকুরে জেসমিন নিহতের ঘটনা থানা পুলিশকে না জানিয়ে দফারফা করার সংবাদ প্রচারিত হওয়ায় তাদের টনক নড়েছে ও অবৈধ অর্থ অর্জনের সংবাদ প্রচারিত হওয়ায় উক্ত বিষয়গুলি ধামাচাপা দেওয়ার জন্য 

উক্ত নুর আমিন ও ভাড়াটিয়া ব্যক্তির দাঁড়ায় মিথ্যা ভিত্তিহীন ও বানোয়াট সংবাদ সম্মেলন করেছে। 

 গত ৯ জুলাই গোবিন্দগঞ্জের একটি সাংবাদিক অফিসে নুর আমিন ও ভাড়াটিয়া ব্যক্তি কর্তৃক 

মিথ্যা তথ্য উপস্থাপন করে যে সংবাদ সম্মেলন করা হয়েছে তা আমাদের দৃষ্টি গোচর হয়েছে।

সংবাদ সম্মেলনে সে চার ফুট জায়গার কথা উল্লেখ করলেও সাড়ে পাঁচ শতক জায়গা দখলের চেষ্টার কথা ও সে নিজে উপস্থিত থেকে হামলা ক্ষতি সাধন, হত্যা চেষ্টা চালানো বিষয় এড়িয়ে গেছে। সে নিজে এবং তার ভাড়াটিয়া বাহিনী দ্বারা সাংবাদিক পরিবারের উপর হামলা চালানোর জন্য চেষ্টা ও ষড়যন্ত্র অব্যাহত রেখেছে বলে বিষয়টি চাউর হয়েছে।

প্রত্যক্ষদর্শী এবং এলাকাবাসী সহ ভুক্তভোগীদের অভিযোগ এই সম্মেলনের মাধ্যমে শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছে। 

দুর্নীতি দমন কর্তৃপক্ষ সহ সংশ্লিষ্ট বিভাগীয় কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছে শান্তিপ্রিয় জনগণ।

উল্লেখ্য যে, বুজরক বোয়ালিয়া মৌজায় ৬০১ দাগের সকলের মালিকানা সীমানা লংঘন করে পৌর কর্তৃপক্ষের নির্দেশনা অমান্য করে পার্শ্ববর্তী ঘরবাড়ি ঝুঁকিতে ফেলে অন্যের জমিতে বহুতল ভবন নির্মাণের চেষ্টার বিরুদ্ধে যথাযথ কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছে ভুক্তভোগী পরিবার ও সচেতন এলাকাবাসী।