হাফিজুর রহমান, মধুপুর, টাঙ্গাইল প্রতিনিধি
মাদকের বিস্তার রোধে কঠোর অবস্থানে গেছে মধুপুর প্রশাসন। মাদক সেবন ও বিক্রির অপরাধে মধুপুর পৌরসভা এলাকায় থানা পুলিশের সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালনা করে ৫ জনকে আটক করে সাজা প্রদান করা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৯(১) খ ধারা লঙ্ঘনের অভিযোগে ৩৬ (১)(৮) ধারায় যাদেরকে ১ বছর করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
সাজাপ্রাপ্তরা হলেন:
১/মোঃ জাহিদ হাসান (৩০)পিতা: মোঃ হাসমত আলী, সাং- রাধাপালবাড়ী 2.মোঃ রুবেল (৩৪) পিতা: মোঃ হোসেন ফকির, সাং- পালবাড়ী ৩/মোঃ জাহিদুল (৩০)পিতা: মৃত আক্তার সওদাগর, সাং- আঙিনা পাড়া ৪/মোঃ বাবু সওদাগর (৩০) ৫.মোঃনিজাম সওদাগর (২০)*, পিতা: মৃত মোহন সওদাগর, সাং- আঙিনা পাড়া, মধুপুর।
মাদক: একটি পরিবার ও সমাজ ধ্বংসের নীরব ঘাতক
অভিযান শেষে প্রশাসনের পক্ষ থেকে মাদকের ক্ষতিকারক দিকগুলো তুলে ধরে সাধারণ মানুষকে সচেতন করা হয়। বিশেষজ্ঞদের মতে, মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, পুরো পরিবার ও সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেয় বলে জানান।