ডিজাইন: ইমেজ বন্ধ
সোমবার ০৮ জুন ২০২৬

দৈনিক সময়কাল

ঈদের আনন্দে ঐক্যের বার্তা, ভাটারা ইউনিয়ন বিএনপির পুনর্মিলনী ও মাসিক সভা অনুষ্ঠিত


সরিষাবাড়ী( জামালপুর) প্রতিনিধি : 

জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ভাটারা ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ জুন) রাতে ভাটারা স্কুল অ্যান্ড কলেজ মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে বিএনপি এবং সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। উক্ত সভায় সভাপতিত্ব করেন ভাটারা ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাডভোকেট হুমায়ুন কবীর খান। সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল করিম মুসল্লী এবং সাংগঠনিক সম্পাদক  লুৎফর রহমান মালম।


   এতে বক্তব্য রাখেন, জামালপুর জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান হারুন অর রশিদ খান, উপজেলা বিএনপির তাঁতী বিষয়ক সম্পাদক মোশারফ হোসেন মাহাতাব, উপজেলা বিএনপির সদস্য শফিকুল ইসলাম মিলন ও সেলিম রেজা, ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক ফরহাদ হোসেন জোহা, সহ-সভাপতি রবিউল ইসলাম, ভাটারা ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি আব্দুল জলিল, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি রশিদুল হাসান হারুন, ভাটারা ব্যবসায়ী সমিতির সভাপতি আলতাফুর রহমান, ইউনিয়ন ওলামা দলের সভাপতি ইব্রাহিম খলিল, ইউনিয়ন যুবদলের সভাপতি আনিসুর রহমান এবং ইউনিয়ন ছাত্রদলের সভাপতি নাজমুল হাসানসহ অন্যান্য নেতৃবৃন্দ।   আয়োজকরা জানান, ঈদের আনন্দ ভাগাভাগির পাশাপাশি দলীয় ঐক্য, সৌহার্দ্য ও সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করতেই এ পুনর্মিলনী ও মাসিক সভার আয়োজন করা হয়েছে। বক্তারা দলকে সুসংগঠিত করতে তৃণমূল পর্যায়ে নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।