ডিজাইন: ইমেজ বন্ধ
মঙ্গলবার ২৬ মে ২০২৬

দৈনিক সময়কাল

ফরিদপুরের চরভদ্রাসনে ছুরি ঠেকিয়ে স্বর্ণালংকার লুটের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ দায়ের।


চরভদ্রাসনে ছুরি ঠেকিয়ে স্বর্ণালংকার লুটের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ দায়ের

চরভদ্রাসন(ফরিদপুর) প্রতিনিধি-

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় এক গৃহবধূর গলায় ছুরি ধরে ভয়ভীতি প্রদর্শন করে স্বর্ণালংকার লুটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী আফুফা বেগম চরভদ্রাসন থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার চরভদ্রাসন বাজার এলাকার (উপজেলার পিছনে) বাসিন্দা আফুফা বেগমের প্রতিবেশী সুজন (পিতা- রহন) গত ২৫ মে ২০২৬ ইং তারিখ রাত আনুমানিক ৩টার দিকে বাবুর্চেখানার সামনে তাকে একা পেয়ে গলায় ছুরি ধরে ভয়ভীতি প্রদর্শন করে। এসময় অভিযুক্ত তার গলায় থাকা স্বর্ণের চেইন, কানের দুল ও নাকের স্বর্ণালংকার জোরপূর্বক ছিনিয়ে নেয় বলে অভিযোগে উল্লেখ করা হয়।

ভুক্তভোগী আফুফা বেগম বলেন, “রাতের সময় হঠাৎ করে সুজন আমার গলায় ছুরি ধরে ভয় দেখিয়ে স্বর্ণালংকারগুলো নিয়ে যায়। আমি অনেক ভয় পেয়ে যাই এবং চিৎকার শুরু করি। পরে আমার ছেলে ঘুম থেকে উঠে আসলে সে দ্রুত পালিয়ে যায়। আমি এই ঘটনার সুষ্ঠু বিচার চাই।”

আফুফা বেগমের ছেলে নাঈম বলেন, “মায়ের চিৎকার শুনে ঘুম থেকে উঠে বাইরে বের হয়ে দেখি সুজন দ্রুত দৌড়ে পালিয়ে যাচ্ছে। পরে মা আমাকে পুরো ঘটনা জানান। আমরা এ ঘটনার বিচার চাই।”

এ বিষয়ে চরভদ্রাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, “ভুক্তভোগীর লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।