ডিজাইন: ইমেজ বন্ধ
মঙ্গলবার ২৬ মে ২০২৬

দৈনিক সময়কাল

বগুড়া শহর শাখার ০৯ নং ওয়ার্ড বিএনপি'র উদ্যোগে ৩৫০ জনের মাঝে ঈদ সামগ্রী বিতরণ:


বগুড়া শহর শাখার ০৯নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে ৩৫০ জনের মাঝে ঈদ সামগ্রী বিতরণ।

মোঃশামছুল আলম লিটন ব্যুরো চীফ উত্তরবঙ্গ: বগুড়া শহর শাখার ০৯নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে ৩৫০ জন অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২৬ মে ২০২৬) বিকেলে শহরের খান্দার সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন 

বগুড়া সদর আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মোঃ রেজাউল করিম বাদশা এমপি। বিশেষ অতিথি ছিলেন বিএনপির জাতীয় কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য জনাব মোঃ আলী আজগর তালুকদার হেনা। বরেণ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক জনাব মোঃ এম আর ইসলাম স্বাধীন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বগুড়া জেলা বিএনপির সহ-প্রকাশনা বিষয়ক সম্পাদক এবং ০৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ আজিজুল হক মনজু।

বক্তারা বলেন, বিএনপির চেয়ারম্যান ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নির্দেশনায় দলটি সবসময় অসহায় ও নিম্নআয়ের মানুষের পাশে রয়েছে। ঈদকে সামনে রেখে এ ধরনের মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তারা জানান