এস.এম. আব্দুর রাজ্জাক,নিজস্ব প্রতিবেদক, ধনবাড়ী: টাঙ্গাইলের ধনবাড়ী পৌরশহরের খাসপাড়া মোড় থেকে খাসপাড়া পশ্চিম পাড়া যাওয়ার পাকা রাস্তাটি এখন স্থানীয় জনগণের জন্য এক ‘মরণ ফাঁদে’ পরিণত হয়েছে। দীর্ঘদিন ধরে সংস্কারহীন এই রাস্তাটি সামান্য বৃষ্টিতেই চলাচলের অনুপযোগী হয়ে পড়ছে, যার ফলে চরম দুর্ভোগ পোহাচ্ছেন হাজারো মানুষ।
স্থানীয় এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের চলাচলের এই গুরুত্বপূর্ণ রাস্তাটি অবহেলিত। বর্তমানে সামান্য বৃষ্টি হলেই পুরো রাস্তাটি হাঁটু বা তার চেয়েও বেশি পানির নিচে তলিয়ে যায়। ফলে রাস্তা আর খানাখন্দ বোঝার কোনো উপায় থাকে না।
সীমাহীন দুর্ভোগে শিক্ষার্থী ও মুসল্লিরা,রাস্তাটি পানিতে ডুবে থাকার কারণে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং মসজিদের মুসল্লিরা।
শিক্ষার্থীদের ভোগান্তি: স্কুল-কলেজগামী ছাত্র-ছাত্রীরা সময়মতো ক্লাসে যেতে পারছে না। নোংরা পানি মাড়িয়ে যাতায়াত করতে গিয়ে নষ্ট হচ্ছে তাদের বই-খাতা ও পোশাক।
ধর্মপ্রাণ মুসল্লিদের কষ্ট: পাঁচ ওয়াক্ত নামাজ আদায়ের জন্য মসজিদে যাওয়ার কোনো বিকল্প পথ না থাকায়, বাধ্য হয়েই নোংরা ও দুর্গন্ধযুক্ত পানি মাড়িয়ে মসজিদে যেতে হচ্ছে মুসল্লিদের।
ত্রুটিপূর্ণ ড্রেনেজ ব্যবস্থাই মূল কারণ,এলাকাবাসী রফিকুল ইসলাম রফিক, ধনবাড়ী পশ্চিম খাসপাড়া রহমানিয়াবাড়ী জামে মসজিদ এর প্রতিষ্ঠাতা সভাপতি মো: মাফুজুর ক্ষোভ প্রকাশ করে জানান, ধনবাড়ী বাজারের পানি নিষ্কাশনের জন্য সম্প্রতি যে ড্রেনেজ ব্যবস্থা নির্মাণ করা হয়েছে, তা অত্যন্ত ত্রুটিপূর্ণ ও অপরিকল্পিত। এই ভুল পরিকল্পনার কারণে এখন শুধু রাস্তাই নয়, ড্রেনের উপচে পড়া পানি মানুষের ঘরের ভেতর পর্যন্ত ঢুকে যাচ্ছে। রান্নাবান্না থেকে শুরু করে স্বাভাবিক জীবনযাত্রা