অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জনাব মোঃ আব্দুল মতিন। বিশেষ অতিথির বক্তব্যে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর বলেন, জনবান্ধব ও উন্নত শহর গঠনে স্থানিক পরিকল্পনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর আগে এ ধরনের পরিকল্পনা করা হলেও সেগুলোর বাস্তবায়ন হয়নি। আজ যে তিনটি প্রকল্প উপস্থাপন করা হয়েছে, সেগুলোর কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করতে হবে।