নিজস্ব প্রতিবেদক:
ভূমি সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে টাঙ্গাইলের ধনবাড়ীতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘ভূমি সেবা মেলা ২০২৬’। ১৯ জুন (মঙ্গলবার) সকালে ধনবাড়ী, উপজেলা চত্বরে উপজেলা প্রশাসন ও উপজেলা ভূমি অফিসের যৌথ আয়োজনে এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
উদ্বোধন ও সভাপতিত্ব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে মেলার শুভ উদ্বোধন করেন ধনবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ্ নুরজাহান আক্তার সাথী। উদ্বোধনী এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দিল আফরোজ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: মো. হজরত আলী, সাব-রেজিস্ট্রার, ধনবাড়ী। অধ্যক্ষ এম আজিজুর রহমান, সভাপতি, ধনবাড়ী উপজেলা বিএনপি। এনামুল হক ভিপি, সাধারণ সম্পাদক, ধনবাড়ী উপজেলা বিএনপি। এস এম এ সোবহান, সভাপতি, পৌর বিএনপি। রফিকুল ইসলাম স্বপন, সাধারণ সম্পাদক, পৌর বিএনপি।হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক, ধনবাড়ী প্রেসক্লাব। সৈয়দ সাজন আহমেদ রাজু, সহ-সভাপতি, ধনবাড়ী প্রেসক্লাব। জাহিদ সরকার, কার্যনির্বাহী সদস্য ও সাংবাদিক, ধনবাড়ী প্রেসক্লাব। পলাশ ইসলাম, সাংবাদিক, মুভি বাংলা টেলিভিশনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আলোচনা সভা ও মেলার উদ্দেশ্য উদ্বোধন শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা বলেন, ভূমি সংক্রান্ত সেবাকে সহজ, আধুনিক ও হয়রানিমুক্ত করতে সরকার নানামুখী উদ্যোগ গ্রহণ করেছে। বর্তমানে অনলাইনে নামজারি, খতিয়ান উত্তোলন এবং ভূমি উন্নয়ন কর প্রদানের মতো ডিজিটাল সেবার মাধ্যমে জনগণ এখন দ্রুত ও সহজেই সেবা পাচ্ছেন। এই ভূমি মেলার মূল উদ্দেশ্য হলো ডিজিটাল ভূমি সেবা সম্পর্কে সাধারণ মানুষকে ব্যাপকভাবে সচেতন করা এবং সরাসরি সেবা প্রদান করা।
তিন দিনব্যাপী মেলায় যেসব সেবা মিলবে: আগামী তিন দিন ধরে চলা এই মেলায় আগত দর্শনার্থীদের ভূমি সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য ও সরাসরি সেবা প্রদান করা হবে। মেলার বিশেষ সেবাসমূহের মধ্যে রয়েছে: অনলাইনে নামজারি বা ই-নামজারি আবেদন। খতিয়ান সংশোধন ও উত্তোলন। ভূমি উন্নয়ন কর বা খাজনা প্রদান। ভূমি সংক্রান্ত যাবতীয় ডিজিটাল সেবার বিষয়ে বিনামূল্যে পরামর্শ ও দিকনির্দেশনা।