ডিজাইন: ইমেজ বন্ধ
মঙ্গলবার ১৯ মে ২০২৬

দৈনিক সময়কাল

বগুড়া মাল্টিমিডিয়া জার্নালিজম বিষয় তিন দিনব্যাপী কর্মশালা উদ্বোধন


বগুড়ায় মাল্টিমিডিয়া জার্নালিজম বিষয়ক তিনব্যাপী কর্মশালার উদ্বোধন।

মোঃ শামছুল আলম লিটন ব্যুরো চীফ উত্তরবঙ্গ:বগুড়ায় ৩৫ জন সাংবাদিককে নিয়ে মাল্টিমিডিয়া জার্নালিজম বিষয়ক তিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

আজ সকাল ১০টায় বগুড়া জেলায় আয়োজিত এ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তৌফিকর রহমান। তিনি সাংবাদিকদের আধুনিক ও প্রযুক্তিনির্ভর সাংবাদিকতায় দক্ষতা অর্জনের ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বগুড়া প্রেসক্লাব-এর সভাপতি রেজাউল হাসান রানু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কালাম আজাদ এবং সাংবাদিক ইউনিয়নের সভাপতি গণেশ দাস।

তিনদিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালায় জেলার ৩৫ জন সাংবাদিক অংশগ্রহণ করছেন। কর্মশালায় অংশগ্রহণকারীদের আধুনিক সাংবাদিকতা, ডিজিটাল কনটেন্ট তৈরি, ভিডিও স্টোরিটেলিং, মোবাইল সাংবাদিকতা ও মাল্টিমিডিয়া প্ল্যাটফর্মে সংবাদ পরিবেশনের বিভিন্ন দিক নিয়ে প্রশিক্ষণ দেওয়া হবে।

বক্তারা বলেন, সময়ের সঙ্গে তাল মিলিয়ে সাংবাদিকদের দক্ষতা বাড়াতে মাল্টিমিডিয়া জার্নালিজম প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।