ডিজাইন: ইমেজ বন্ধ
বৃহস্পতিবার ১৪ মে ২০২৬

দৈনিক সময়কাল

দিনাজপুরে মাদক ব্যবসায়ী আশরাফ ৫০ বোতল ফেন্সিডিলসহ আটক, সেবনকারী ২ জনের ৬ মাস কারাদন্ড.


মাদক ব্যবসায়ী আশরাফ ৫০ বোতল ফেন্সিডিলসহ আটক, সেবনকারী ২ জনের ৬ মাস কারাদন্ড.

মো:ফেরদৌস ওয়াহিদ সবুজ, বীরগঞ্জ দিনাজপুর প্রতিনিধি :

মাদকের বিরুদ্ধে দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মঞ্জুরুল ইসলাম মঞ্জু'র কঠোর হুসিয়ারী, জিরো টলারেন্স। 

পুলিশসহ ভ্রাম্যমান আদালত আতঙ্কে বীরগঞ্জের মাদক খোর ও কারবারীরা!

ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসাবে তৎপর আছেন বীরগঞ্জের নির্বাহী অফিসার সুমা খাতুন ও সহকারী কমিশনার ভুমি দিপংকর বর্মন। 

প্রতিদিন বীরগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এএসপি শাওন কুমার সরকার এবং থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলামের নির্দেশনায় চৌকস পুলিশ অফিসারদের নেতৃত্বে বেশ কয়েকটি শক্তিশালী টিম মাদকের বিরুদ্ধে প্রত্যন্ত পল্লীর হাট-বাজার, মাঠ-ঘাট, বাড়ি-ঘর এমন কি ভুট্টাক্ষেতেও পরিচালিত হচ্ছে পুলিশের সাঁড়াশি অভিযান। 

সীমাহীন দৌড়ের উপর এবং পুলিশ আতঙ্কে রয়েছে ভয়ংকর মাদক খোর ও কারবারি গোষ্ঠি। যা স্মরনকালে সেরা অভিযান বলে মনে করেন সুধি মহল।

এরই ধারাবাহিকতায় ১৩ মে বুধবার রাতে

বীরগঞ্জের বর্ষা গোপালপুরের আব্দুর রহমানে ছেলে কুখ্যাত মাদক ব্যবসায়ী আশরাফ কে ৫০ বোতল (FAIRDYL) ফেন্সিডিলসহ গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে নিয়মিত মাদক মামলা হয়েছে।

অপর দিকে মাদক সেবনের দায়ে মৃত রুস্তম আলীর ছেলে নিজাম উদ্দিন এবং কোবাত আলীর ছেলে আব্দুল মজিদ নামে দুই জনকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। তারা ২ জনই নিজপাড়া ইউনিয়নের চকবানারশী গ্রামের বাসিন্দা।