ডিজাইন: ইমেজ চালু
বুধবার ১৩ মে ২০২৬

দৈনিক সময়কাল

ধনবাড়ীর নবাগত এসিল্যান্ড দিল আফরোজের সাথে প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময়


 এস.এম.আব্দুর রাজ্জাক, নিজস্ব প্রতিবেদক, ধনবাড়ী:

টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায় নবাগত সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করায় দিল আফরোজ মহোদয়ের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন ধনবাড়ী প্রেসক্লাবের সাংবাদিকরা।

মঙ্গলবার (১২ মে, ২০২৬) সহকারী কমিশনারের কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় ধনবাড়ী প্রেসক্লাবের সাংবাদিকরা নবাগত এসিল্যান্ডকে ফুলেল শুভেচ্ছা জানান এবং তাঁর আগামীর পথচলায় শুভকামনা জ্ঞাপন করেন।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন: ধনবাড়ী প্রেসক্লাবের সভাপতি স্বপন।  সহ-সভাপতি এস.এম আব্দুর রাজ্জাক।সহ-সভাপতি সৈয়দ সাজন আহম্মদ রাজু। সাধারণ সম্পাদক হাফিজুর রহমান। সাংবাদিক পলাম ইসলামসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ।

সাক্ষাৎকালে নবাগত সহকারী কমিশনার (ভূমি) দিল আফরোজ ধনবাড়ী উপজেলার ভূমি ব্যবস্থাপনা, জনসেবা নিশ্চিতকরণ এবং উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে সাংবাদিকদের সাথে খোলামেলা আলোচনা করেন। তিনি তাঁর দায়িত্ব পালনে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন এবং স্বচ্ছ ও জনবান্ধব ভূমি সেবা নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেন।

প্রেসক্লাবের নেতৃবৃন্দ জানান, ধনবাড়ীর উন্নয়ন ও জনস্বার্থে সাংবাদিকদের কলম সর্বদা সচল থাকবে। তাঁরা নবাগত কর্মকর্তার সাফল্য কামনা করেন এবং উপজেলার ভূমি সংক্রান্ত সমস্যা সমাধানে তিনি কার্যকর ভূমিকা রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।