ডিজাইন: ইমেজ চালু
সোমবার ১১ মে ২০২৬

দৈনিক সময়কাল

২৬ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী মোঃ সুরুজ ভূইয়া (৪২)’কে ঢাকা মহানগরীর খিলগাঁও থানাধীন এলাকা থেকে গ্রেফতার করেছে র‍্যাব-৩|*


*২৬ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী মোঃ সুরুজ ভূইয়া (৪২)’কে ঢাকা মহানগরীর খিলগাঁও থানাধীন এলাকা থেকে গ্রেফতার করেছে র‍্যাব-৩|*

১| র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) প্রতিষ্ঠালগ্ন হতে বিভিন্ন ধরণের অপরাধ নির্মূলের লক্ষ্যে অত্যন্ত আন্তরিকতা ও নিষ্ঠার সাথে কাজ করে আসছে| সন্ত্রাস-জঙ্গিবাদ নির্মূল ও মাদকবিরোধী অভিযানের সাথে জড়িত বিভিন্ন সংঘবদ্ধ ও সক্রিয় সন্ত্রাসী বাহিনীর সদস্যদের গ্রেফতার করে সাধারণ জনগণের শান্তিপূর্ণ পরিবেশ বিনির্মাণের লক্ষ্যে র‍্যাবের জোরালো তৎপরতা অব্যাহত আছে| এছাড়াও বিভিন্ন অস্ত্রধারী সন্ত্রাসীসহ অন্যান্য অপরাধীদের দ্রুত গ্রেফতার করে দেশের সর্বস্তরের মানুষের কাছে সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে|

২| এরই ধারাবাহিকতায় গোয়েন্দা সংবাদের ভিত্তিতে র‍্যাব-৩ এর একটি বিশেষ আভিযানিক দল ঢাকা মহানগরীর খিলগাঁও থানাধীন পশ্চিম নন্দীপাড়া, কেরফা গলির মোড়স্থ জনৈক শুক্কুর সুরুজের বাড়ি সংলগ্ন আরিফ-সুমাইয়া জেনারেল স্টোরের সামনে পাঁকা রাস্তার উপর হইতে ০৫/০৫/২০২৬ তারিখ রাত ২১০৫ ঘটিকার সময় অভিযান পরিচালনা করে *২৬ গ্রাম হেরোইনসহ ১১ টি মাদক মামলার আসামি মাদক ব্যবসায়ী ১| মোঃ সুরুজ ভূইয়া (৪২), পিতাঃ মৃত ওসমান গনী, সাং-পশ্চিম নন্দীপাড়া, বাসাবো, বাসা নং-৪, রোড নং-০১, ওয়ার্ড নং-৭৪, থানা-খিলগাঁও, জেলাঃ ডিএমপি, ঢাকা’কে গ্রেফতার করতে সক্ষম হয়|* 

৩| প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামি জানায় যে, তিনি দীর্ঘদিন যাবৎ অবৈধ মাদকদ্রব্য হেরোইন দেশের বিভিন্ন এলাকা থেকে ক্রয় করে নিজ হেফাজতে রেখে ঢাকা মহানগরীর সবুজবাগ থানাসহ থানাধীন এলাকাসহ ঢাকা মহানগরীর বিভিন্ন স্থানে বিক্রয় করে আসছে| তিনি পেশাদার মাদক ব্যবসায়ী বলে স্বীকার করেন| তিনি অবৈধ মাদকদ্রব্য হেরোইন বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬ (১) এর ৮(গ) ধারায় অপরাধ করেছে|  

৪| উল্লেখ্য যে, ধৃত আসামি সুরুজ ভূইয়ার নামে রাজধানীর খিলগাঁও থানায় মাদকদ্রব্য আইনে ০৯টি মামলা এবং সবুজবাগ থানায় ০১ টি মামলা রয়েছে| 

৫| গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে| 

মোঃ মেহেদী ইমরান সিদ্দিকী 

অতিরিক্ত পুলিশ সুপার 

ইন্ট এন্ড মিডিয়া অফিসার 

পক্ষে পরিচালক