ধনবাড়ী টাঙ্গাইল প্রতিনিধি
টাঙ্গাইলের ধনবাড়ীতে পল্লী মঙ্গল কর্মসূচীর অর্থায়নে উপজেলার অসহায় ও দরিদ্র মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করেছে পল্লী মঙ্গল কর্মসূচী।
রবিবার ০৩ মে সকাল থেকে শুরু করে দিনব্যাপী আয়োজিত এই ফ্রি মেডিক্যাল ক্যাম্পে প্রায় চারশ অধিক রোগী চিকিৎসাসেবা গ্রহণ করেন।
উক্ত সেবাটি সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চলে এই ক্যাম্পে বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকরা অংশ নেন। মেডিসিন, সার্জারি, শিশু, গাইনি ও চক্ষু রোগের চিকিৎসকরা রোগীদের স্বাস্থ্য পরীক্ষা, পরামর্শ এবং বিনামূল্যে ব্যবস্থাপত্র প্রদান করেন।
পাশাপাশি স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে নানা দিকনির্দেশনাও দেওয়া হয়। উক্ত অনুষ্ঠানে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন পল্লী মঙ্গল কর্মসূচীর এরিয়া ম্যানেজার মো: আলামিন হোসেন,ব্যাঞ্চ ম্যানেজার এস,এম, মনিরুল ইসলাম বিপ্লব,একাউন্ট অফিসার মো: শরিফুল ইসলাম সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
এবং তিনি আরও জানান, গ্রামের সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা পৌছে দেওয়াই এ সংগঠনের মূল লক্ষ্য। এসময় চিকিৎসাসেবার কাজে সহায়তা করেন একজন মেডিক্যাল অফিসার, দুইজন মেডিক্যাল অ্যাসিস্ট্যান্ট এবং উপ-সহকারী মেডিক্যাল অফিসাররা। তিনি আরও বলেন, অর্থনৈতিক কারনে বর্তমান সময়ে অনেক মানুষ প্রয়োজনীয় চিকিৎসা থেকে বঞ্চিত হন। তাদের পাশে দাঁড়াতেই নিয়মিত এমন ফ্রি মেডিক্যাল ক্যাম্প আয়োজন করা হচ্ছে এবং ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।
এসময় স্থানীয় এলাকার সাধারণ মানুষ চিকিৎসাসেবা নিতে এসে বলেন ফ্রি মেডিক্যাল ক্যাম্প হওয়ায় আমরা সহজেই ডাক্তার দেখাতে পেরেছি, যা আমাদের মতো মানুষের জন্য অনেক বড় সহায়তা। এসময় ক্যাম্পে দায়িত্ব পালনকারী চিকিৎসকদের কাছে জানা যায় রোগীদের মধ্যে সর্দি-কাশি, জ্বর, গ্যাস্ট্রিক এবং চোখের সমস্যার রোগী বেশি দেখা গেছে। সকলকে প্রয়োজনীয় চিকিৎসা ও পরামর্শ দেওয়া হয়েছে। স্থানীয়দের প্রত্যাশা, এ ধরনের মানবিক উদ্যোগ নিয়মিত আয়োজন করা হলে গ্রামীণ জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ পরিবর্তন আসবে।