ডিজাইন: ইমেজ বন্ধ
বৃহস্পতিবার ১৬ এপ্রিল ২০২৬

দৈনিক সময়কাল

ছেলের রাজনীতির খেসারত: স্বীকৃতি ছাড়াই বিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা, ধনবাড়ীতে মেয়রের দৌড়ে সেই সন্তান


নিজস্ব প্রতিবেদক, ধনবাড়ী (টাঙ্গাইল):

ছেলের রাজনৈতিক আদর্শের খেসারত দিতে হলো এক বীর মুক্তিযোদ্ধাকে। ১৯৭১ সালের রণাঙ্গনের বীর সেনানী হয়েও, কেবল ছেলে বিএনপি করার কারণে মুক্তিযোদ্ধা তালিকা থেকে বারবার বাদ দেওয়া হয়েছে আব্দুল কাদেরকে। এমনকি মৃত্যুর পর জোটেনি রাষ্ট্রীয় সম্মানটুকুও। বুকভরা অভিমান আর আক্ষেপ নিয়ে না ফেরার দেশে চলে গেছেন এই সূর্যসন্তান।

হৃদয়বিদারক এই ঘটনাটি ঘটেছে টাঙ্গাইলের ধনবাড়ী পৌর শহরের দক্ষিণ মিয়াপাড়া গ্রামে।

জানা যায়, দক্ষিণ মিয়াপাড়া গ্রামের মৃত শেখ নজর আহমেদ ছেলে আব্দুল কাদের ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। ভারতীয় তালিকাতেও তাঁর নাম অন্তর্ভুক্ত ছিল। তাঁর কাছে থাকা মারাঠা লাইট ইনফ্যান্ট্রি (1 MARATHA LI) ইউনিটের কমান্ডারের দেওয়া প্রত্যয়নপত্রে (জানুয়ারি ১৯৭২) স্পষ্টভাবে উল্লেখ রয়েছে"This is to certify that Shri. ABDUL KADIR, son of SHAIKH NAZAR AHMED of Village DONBARI is a freedom fighter and has worked with this unit (1 MARATHA LI) during operations."

এত সুস্পষ্ট প্রমাণ এবং ভারতীয় তালিকাভুক্ত হওয়ার পরও বিগত আওয়ামী লীগ সরকারের আমলে চরম রাজনৈতিক প্রতিহিংসার শিকার হন তিনি। স্থানীয়দের অভিযোগ, আব্দুল কাদেরের ছেলে জাহেদুল ইসলাম মোহাব্বত ছোটবেলা থেকেই বিএনপির রাজনীতির সঙ্গে নিবিড়ভাবে জড়িত। আর এই কারণেই বিগত সরকারের সাবেক মন্ত্রী . আব্দুর রাজ্জাকের রোষানলে পড়ে পরিবারটি। আব্দুল কাদের বারবার মুক্তিযোদ্ধা তালিকায় অন্তর্ভুক্তির জন্য আবেদন করলেও, যাচাই-বাছাইয়ের সময় রাজনৈতিক প্রতিহিংসার জেরে তাঁর নাম বাদ দেওয়া হয়। দেশের জন্য জীবন বাজি রাখা এই মুক্তিযোদ্ধার পরিবার আজ সীমাহীন কষ্টের মাঝে দিন পার করছে।

বাবার এই করুণ পরিণতি আর শত বঞ্চনা বুকে চেপেও রাজনীতির মাঠ ছাড়েননি ছেলে জাহেদুল ইসলাম মোহাব্বত দলের দুর্দিনে সংগঠনকে গুছিয়ে সম্পাদক ও প্রকাশক: মোঃ হেলাল উদ্দিন
মোবাইল: ০১৯১২-৭৫৬৫২৭
ই-মেইল: shadhinbanglatvhr@gmail.com
প্রধান সম্পাদক: সালাহউদ্দিন মিঠু
ই-মেইল- info.sbnonline@gmail.com, মোবাইল: +৮৮ ০১৬০৩৭৯০১৯০।