ডিজাইন: ইমেজ বন্ধ
বুধবার ১৫ এপ্রিল ২০২৬

দৈনিক সময়কাল

প্রধানমন্ত্রীর বগুড়া সফর ঘিরে প্রস্তুতি সভা নিরাপত্তার সর্বোচ্চ গুরুত্ব।


প্রধানমন্ত্রীর বগুড়া সফর ঘিরে প্রস্তুতি সভা, নিরাপত্তায় সর্বোচ্চ গুরুত্ব।

মোঃ শামছুল আলম লিটন ব্যুরো চীফ উত্তরবঙ্গ:আসন্ন প্রধানমন্ত্রীর বগুড়া আগমন উপলক্ষে বুধবার সকাল ১০টায় বগুড়া সার্কিট হাউসে জেলা প্রশাসনের উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।সভায় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু, গাবতলী -৭ আসনের সংসদ সদস্য মোর্শেদ মিল্টন উপস্থিত ছিলেন এছাড়া ও বগুড়া জেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট মাহবুবুর রহমান, সাবেক সভাপতি মো. সাইফুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনা, বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কালাম আজাদ,সহ-সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল, অ্যাডভোকেট হামিদুল হক চৌধুরী হিরু, সাংগঠনিক সম্পাদক সহিদ উন নবী সালাম, কে. এম. খাইরুল বাশার, শহর বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি সহ অন্যান্য নেতৃবৃন্দ।এছাড়া জেলার বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং টেলিভিশন ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধিরাও সভায় উপস্থিত ছিলেন।সভায় প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে সার্বিক প্রস্তুতি প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে। বিশেষ করে নিরাপত্তা ব্যবস্থাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। এ লক্ষ্যে স্থানীয় প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাবেক ও বর্তমান সংসদ সদস্যদের সমন্বয়ে প্রয়োজনীয় পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর সফরসূচিতে নির্ধারিত স্থান পরিদর্শন, বিভিন্ন উন্নয়ন কাজের ফলক উন্মোচন এবং বাঘবাড়ি এলাকায় কর্মসূচি পালনের পরিকল্পনা রয়েছে। এছাড়া বাঘবাড়ির শহীদ জিয়া স্মৃতিবিজড়িত জন্মভূমি পরিদর্শনের কথাও রয়েছে। সফরের নির্ধারিত কর্মসূচি অনুযায়ী পরিদর্শন শেষে পুনরায় সার্কিট হাউসে ফেরা হবে।

আতিকুর রহমান রুমন জানান, সফর ঘিরে প্রস্তুতির বেশিরভাগ কাজ সম্পন্ন হয়েছে। এখন কেবল নির্ধারিত স্থানগুলো সরেজমিনে পরিদর্শন করে চূড়ান্ত প্রস্তুতি নিশ্চিত করা হবে।

তিনি প্রধানমন্ত্রীর আগমন সফল করতে সাংবাদিক, স্থানীয় প্রশাসন এবং রাজনৈতিক নেতাকর্মীদের আন্তরিক সহযোগিতা কামনা করেন। তিনি আশা প্রকাশ করেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় আগামী ২০ তারিখের এই সফর সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন হবে।