ডিজাইন: ইমেজ বন্ধ
বৃহস্পতিবার ১৬ এপ্রিল ২০২৬

দৈনিক সময়কাল

বগুড়া-৬ উপ-নির্বাচনের ধানের শীষের বড় জয় ৭৬ ৭৭২ ভোটে এগিয়ে রেজাউল করিম বাদশা


বগুড়া-৬ উপনির্বাচনে ধানের শীষের বড় জয়, ৭৬ হাজার ৭৭২ ভোটে এগিয়ে রেজাউল করিম বাদশা

মোঃ শামছুল আলম লিটন ব্যুরো চীফ উত্তরবঙ্গ:বগুড়া সদর-৬ আসনের উপনির্বাচনে ধানের শীষ প্রতীকের প্রার্থী রেজাউল করিম বাদশা বিপুল ভোটের ব্যবধানে বিজয় অর্জন করেছেন। তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী আবিদুর রহমান সোহেলকে ৭৬ হাজার ৭৭২ ভোটে পরাজিত করেন।

নির্বাচনের ফলাফলে দেখা গেছে, ধানের শীষ প্রতীক পেয়েছে ১ লাখ ৩৩ হাজার ৯৩১ ভোট। অপরদিকে দাঁড়িপাল্লা প্রতীক পেয়েছে ৫৭ হাজার ১৫৯ ভোট এবং ফুলকপি প্রতীকের প্রার্থী আল আমিন তালুকদার পেয়েছেন ৫২৬ ভোট।

সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়। বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা গেছে, আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারিতে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। দিন বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের উপস্থিতি বৃদ্ধি পায় এবং শেষ পর্যন্ত সন্তোষজনক অংশগ্রহণ লক্ষ্য করা যায়।

বিজয়ী প্রার্থী রেজাউল করিম বাদশা বলেন, জনগণের স্বতঃস্ফূর্ত সমর্থন ও অংশগ্রহণই তার এই বিজয়ের মূল শক্তি। তিনি এলাকার উন্নয়ন এবং মানুষের প্রত্যাশা পূরণে কাজ করার প্রতিশ্রুতি দেন।

উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসন থেকে বিজয়ী হওয়ার পর বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আসনটি ছেড়ে দিলে উপনির্বাচনের প্রয়োজন হয়।

বগুড়া সদর উপজেলার ১১টি ইউনিয়ন ও পৌরসভার ২১টি ওয়ার্ড নিয়ে গঠিত এ আসনে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হওয়ায় ভোটারদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, সার্বিকভাবে নির্বাচন ছিল স্বাভাবিক ও নিয়ন্ত্রিত পরিবেশে অনুষ্ঠিত।