ডিজাইন: ইমেজ চালু
বৃহস্পতিবার ১১ জুন ২০২৬

দৈনিক সময়কাল

বিদ্যুৎ বিল নিয়ে দুশ্চিন্তা? জেনে নিন ডিপিডিসির নতুন স্লাব রেট ও বিল কমানোর উপায়:


 শিরোনাম: বিদ্যুৎ বিল নিয়ে দুশ্চিন্তা? জেনে নিন ডিপিডিসির নতুন স্ল্যাব রেট ও বিল কমানোর উপায়।

নিজস্ব প্রতিবেদক, ঢাকা:

সম্প্রতি বিদ্যুৎ ও জ্বালানি খাতের নতুন সমন্বয়ের ফলে আবাসিক গ্রাহকদের মধ্যে বিল নিয়ে নানা প্রশ্ন দেখা দিচ্ছে। বিশেষ করে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) এলাকার গ্রাহকরা নতুন ইউনিট রেট অনুযায়ী মাস শেষে বিল পরিশোধ করছেন। তবে স্ল্যাব সম্পর্কে সঠিক ধারণা থাকলে বিদ্যুৎ বিল অনেকটা সাশ্রয় করা সম্ভব বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

ডিপিডিসির বর্তমান ট্যারিফ অনুযায়ী, সাধারণ গ্রাহকদের জন্য মোট ৬টি ধাপ বা স্ল্যাব রয়েছে। সর্বনিম্ন ‘লাইফলাইন’ গ্রাহকদের (৫০ ইউনিট পর্যন্ত) জন্য প্রতি ইউনিটের দাম ৪ টাকা ৬৩ পয়সা। তবে ব্যবহারের পরিমাণ বাড়ার সাথে সাথে এই দাম পাল্লা দিয়ে বাড়তে থাকে। যারা ৭৫ ইউনিটের মধ্যে ব্যবহার করেন, তাদের প্রতি ইউনিটের দাম ৫ টাকা ২৬ পয়সা। কিন্তু মাসের ব্যবহার ৪০০ ইউনিট ছাড়িয়ে গেলেই বিপত্তি, সেক্ষেত্রে প্রতিটি ইউনিটের দাম ১২ টাকা ৬৭ পয়সা থেকে ১৪ টাকা ৬১ পয়সা পর্যন্ত হতে পারে।

বিদ্যুৎ সাশ্রয়ে সচেতন নাগরিকরা বলছেন, প্রতিটি পরিবার যদি তাদের ব্যবহারের ওপর নজর রাখে এবং অকারণে এসি বা হিটার ব্যবহার কমিয়ে মাসের ব্যবহার ৪০০ ইউনিটের নিচে রাখতে পারে, তবে উচ্চমূল্যের স্ল্যাব এড়ানো সম্ভব। এছাড়া ডিমান্ড চার্জ ও ভ্যাটসহ অন্যান্য আনুষঙ্গিক খরচ যোগ হওয়ার কারণে মূল বিলের ওপর একটি বড় প্রভাব পড়ে।

বিশেষজ্ঞদের মতে, ডিজিটাল মিটারে নিয়মিত রিডিং চেক করা এবং পিক আওয়ারে (সন্ধ্যা থেকে রাত পর্যন্ত) ভারী বৈদ্যুতিক যন্ত্র ব্যবহার না করা বিল কমানোর একটি কার্যকর কৌশল হতে পারে। ডিপিডিসি এলাকার গ্রাহকদের বিল সংক্রান্ত যেকোনো সমস্যার জন্য ১৬১১৬ নম্বরে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।

হেক্সিং (Hexing) মিটার কোড:

বর্তমান ব্যালেন্স দেখতে: ৮০১ লিখে এন্টার।

ইমার্জেন্সি ব্যালেন্স কত আছে: ৮১০ লিখে এন্টার।

মিটার নম্বর দেখতে: ৮০৪ লিখে এন্টার।

চলতি মাসে কত টাকা খরচ হয়েছে: ৮০৭ লিখে এন্টার।

শেষ কত টাকা রিচার্জ করেছেন: ৮১৭ লিখে এন্টার।

বর্তমান লোড (কিলোওয়াট) দেখতে: ৮০২ লিখে এন্টার।

প্রতিবেদক: মোহাম্মদ আরমান মিয়া,সিনিয়র সাংবাদিক 

স্বাধীন বাংলা নিউজ।