ডিজাইন: ইমেজ বন্ধ
বুধবার ১৫ জুলাই ২০২৬

দৈনিক সময়কাল

বগুড়ার কৈগাড়ি পশ্চিমপাড়া যুব ক্রীড়া ও সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ফুটবল টুর্নামেন্টের আয়োজন।


কৈগাড়ি পশ্চিমপাড়ায় যুব সমাজকে ইতিবাচক পথে রাখতে আয়োজিত হলো একটি প্রাণবন্ত মিনি ফুটবল টুর্নামেন্ট-২০২৬। স্থানীয় যুব সংগঠন “কৈগাড়ি পশ্চিমপাড়া যুব ক্রিয়া ও সমাজ কল্যাণ সংস্থা”-এর উদ্যোগে আয়োজিত এই টুর্নামেন্টে ছিল উৎসবমুখর পরিবেশ এবং ব্যাপক অংশগ্রহণ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার (১) মোঃ উজ্জ্বল হোসেন। তিনি তার বক্তব্যে বলেন, খেলাধুলা যুবসমাজকে সব ধরনের অনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে রাখে এবং শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাংবাদিক কল্যাণ সংস্থার পরিচালক ও বিএনপি মিডিয়া সেলের সমন্বয়ক, বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কালাম আজাদ। এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজাহানপুর থানার অফিসার ইনচার্জ আশিক ইকবাল।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ১৩ নম্বর ওয়ার্ড বিএনপি শহর শাখার সহ-সভাপতি এইচ আর মিটন। এসময় বিএনপি নেতা আব্দুল কুদ্দুস, আব্দুর রাজ্জাক, মাহবুবুর রহমান মাহবুব, শামীম, বাবুলসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

টুর্নামেন্টকে ঘিরে স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যায়। আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং যুব সমাজকে সুস্থ ধারার বিনোদনের মাধ্যমে গড়ে তুলতে সহায়তা করবে।