ডিজাইন: ইমেজ বন্ধ
বৃহস্পতিবার ১৬ এপ্রিল ২০২৬

দৈনিক সময়কাল

বগুড়ায় বিএনপি নির্বাচনী প্রচারণা, শিক্ষার্থী ও শিক্ষকদের মাঝে ধানের শীষে ভোট প্রার্থনা।


বগুড়ায় বিএনপির নির্বাচনী প্রচারণা: শিক্ষার্থী ও শিক্ষকদের মাঝে ধানের শীষে ভোট প্রার্থনা।

মোঃ শামছুল আলম লিটন ব্যুরো চীফ উত্তরবঙ্গ:বগুড়ার সদর-৬ আসনের উপ-নির্বাচনকে সামনে রেখে ব্যাপক প্রচারণা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এরই ধারাবাহিকতায় রবিবার ১৫নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে গোদারপাড়া ছয়পুকুরিয়া বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে এক নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বগুড়া সদর-৬ আসনের উপ-নির্বাচনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী এবং বগুড়া জেলা বিএনপির সভাপতি মোঃ রেজাউল করিম বাদশা। তিনি শিক্ষক, শিক্ষিকা ও শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। তিনি শিক্ষার্থীদের ভবিষ্যৎ উন্নয়ন এবং শিক্ষা ব্যবস্থার মানোন্নয়নে বিএনপির অঙ্গীকার তুলে ধরেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শেখ তাহউদ্দিন নাইন, বগুড়া জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম এবং সাধারণ সম্পাদক আবু হাসান। এছাড়াও বগুড়া শহর ছাত্রদলের সভাপতি এস.এম রাঙ্গা উপস্থিত থেকে বক্তব্য রাখেন।

স্থানীয় পর্যায়ে উপস্থিত ছিলেন ১৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক এমদাদুল হক মিলন এবং সাংগঠনিক সম্পাদক নয়নসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

সভায় উপস্থিত শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীদের সঙ্গে প্রার্থীর সরাসরি মতবিনিময় অনুষ্ঠিত হয়, যেখানে তারা বিভিন্ন সামাজিক ও শিক্ষাবিষয়ক সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। পুরো আয়োজনটি ছিল শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক, যা স্থানীয় নির্বাচনী পরিবেশকে আরও সক্রিয় করে তুলেছে।

উল্লেখ্য, আসন্ন উপ-নির্বাচনকে কেন্দ্র করে বগুড়া সদর-৬ আসনে বিভিন্ন রাজনৈতিক দলের প্রচারণা দিন দিন জোরদার হচ্ছে।