ডিজাইন: ইমেজ বন্ধ
বৃহস্পতিবার ১৬ এপ্রিল ২০২৬

দৈনিক সময়কাল

বগুড়া সদর- ৬ উপনির্বাচনে ধানের শীষের পক্ষে বউবাজারে গণসংযোগ ও লিফলেট বিতরণ।


বগুড়া সদর-৬ উপ-নির্বাচন: ধানের শীষের পক্ষে বৌবাজারে গণসংযোগ ও লিফলেট বিতরণ

মোঃ শামছুল আলম লিটন ব্যুরো চীফ উত্তরবঙ্গ:বগুড়া সদর-৬ আসনের উপ-নির্বাচনকে সামনে রেখে বিএনপি মনোনীত প্রার্থী মোঃ রেজাউল করিম বাদশার পক্ষে নির্বাচনী প্রচার জোরদার করা হয়েছে। বুধবার ২০নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে শহরের বৌবাজার এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সহিদ-উন-নবী সালাম। তিনি ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, দলীয় প্রার্থীকে বিজয়ী করতে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন ২০নং ওয়ার্ড বিএনপির সভাপতি ও সাবেক কাউন্সিলর মোঃ রোস্তম আলী, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল খালেক, জেলা বিএনপির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আব্দুল মালেক, ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ আয়নুল হক মানিক, সারিয়াকান্দি পৌর বিএনপির সভাপতি মোঃ শাহাদাত হোসেন সনি, জেলা যুবদল নেতা মোঃ রিপন, ওয়ার্ড বিএনপির দপ্তর সম্পাদক আনারুল ইসলাম টিপু, বিএনপি নেতা আব্দুল মজিদ এবং মহিলা দলনেত্রী রোকেয়া বেগমসহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

গণসংযোগকালে নেতাকর্মীরা স্থানীয় ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন এবং ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।