ডিজাইন: ইমেজ বন্ধ
বৃহস্পতিবার ১৬ এপ্রিল ২০২৬

দৈনিক সময়কাল

বগুড়ায় ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় ব্যস্ত এমপি কাজী রফিকুল ইসলাম


ঈদ-পরবর্তী শুভেচ্ছা বিনিময়ে ব্যস্ত এমপি কাজী রফিকুল ইসলাম, মসজিদ উন্নয়নে ৩ লক্ষ টাকা অনুদান ঘোষণা।

মোঃ শামছুল আলম লিটন ব্যুরো চীফ উত্তরবঙ্গ:বগুড়া-১ আসনের সংসদ সদস্য কাজী রফিকুল ইসলাম ঈদ-পরবর্তী সৌহার্দ্য ও সম্প্রীতির পরিবেশে সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন। সোনাতলা উপজেলার মধুপুর ইউনিয়নের মধুপুর দক্ষিণপাড়া এলাকায় তিনি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের খোঁজখবর নেন। এ সময় এলাকায় এক আন্তরিক ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়, যেখানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি তিনি এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় করেন। স্থানীয় সমস্যাবলি, উন্নয়নের সম্ভাবনা এবং মানুষের প্রত্যাশা নিয়ে খোলামেলা আলোচনা হয়। তিনি জানান, জনগণের কল্যাণ ও এলাকার সার্বিক উন্নয়নই তার মূল লক্ষ্য, এবং এ লক্ষ্যে তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

পরিদর্শনের একপর্যায়ে সংসদ সদস্য মধুপুর দক্ষিণপাড়া জামে মসজিদে যান। সেখানে মসজিদের উন্নয়ন কার্যক্রমে সহায়তার জন্য তিনি ৩ লক্ষ টাকা আর্থিক অনুদান দেওয়ার ঘোষণা দেন। এই অর্থ মসজিদের অবকাঠামোগত উন্নয়ন ও প্রয়োজনীয় সংস্কার কাজে ব্যয় করা হবে বলে জানা যায়।

এ ঘোষণায় এলাকাবাসীর মধ্যে আনন্দ ও সন্তোষের সৃষ্টি হয়। তারা সংসদ সদস্যের এ উদ্যোগকে আন্তরিকভাবে স্বাগত জানান এবং ভবিষ্যতেও এ ধরনের উন্নয়নমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন