ডিজাইন: ইমেজ বন্ধ
বৃহস্পতিবার ১৬ এপ্রিল ২০২৬

দৈনিক সময়কাল

বগুড়ায় তরুণ সাংবাদিকদের দক্ষতা উন্নয়নে আলোচনা সভা।


বগুড়ায় তরুণ সাংবাদিকদের দক্ষতা উন্নয়নে আলোচনা সভা।

মোঃ শামছুল আলম লিটন ব্যুরো চীফ উত্তরবঙ্গ:বগুড়া শহরে তরুণ সাংবাদিকদের পেশাগত মান উন্নয়ন লক্ষ্যে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বগুড়া শহরের হোটেল নাজ গার্ডেনে সাংবাদিকতার একাল-সেকাল শীর্ষক এই সভার আয়োজন করে স্থানীয় সাংবাদিক সমাজ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। তিনি বলেন, বগুড়ার সাংবাদিকদের পেশাগত উন্নয়নে সরকারের বিশেষ দৃষ্টি আকর্ষণ করা হবে। পাশাপাশি এ অঞ্চলে সাংবাদিকতা বিষয়ে স্নাতক পর্যায়ের শিক্ষা চালুর উদ্যোগ নেওয়ার কথাও জানান তিনি।

তিনি আরও বলেন, বগুড়ায় প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশের একটি শাখা স্থাপনের বিষয়টি নিয়ে আলোচনা চলছে। স্থানীয় সাংবাদিকদের জন্য বুনিয়াদি প্রশিক্ষণ চালুর পরিকল্পনাও রয়েছে। সাংবাদিকতা একটি সম্মানজনক পেশা উল্লেখ করে তিনি বলেন, এর মর্যাদা অক্ষুণ্ন রাখতে দায়িত্বশীলতা ও পেশাদারিত্ব বজায় রাখা জরুরি।

প্রধানমন্ত্রীর পূর্ববর্তী পেশাগত জীবনের প্রসঙ্গ টেনে রুমন বলেন, তিনি একসময় সংবাদপত্রের সঙ্গে যুক্ত ছিলেন, যা সাংবাদিকতার সঙ্গে তার গভীর সম্পর্কের পরিচায়ক।

বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন দৈনিক করতোয়ার সম্পাদক মোজাম্মেল হক লালু এবং প্রেস ক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু।

এ সময় সাংবাদিকতার নানা দিক নিয়ে আলোচনা করেন গ্রাম উন্নয়ন কর্ম (গাক)-এর নির্বাহী পরিচালক খন্দকার আলমগীর হোসেন, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) বগুড়ার সভাপতি প্রকৌশলী মো. সাহাবুদ্দিন সৈকত এবং স্টার নিউজের নিউজ এডিটর সুমন তালুকদার।

অনুষ্ঠানে প্রায় অর্ধশত তরুণ সাংবাদিক অংশগ্রহণ করেন। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জ্যেষ্ঠ সাংবাদিক মোহন আকন্দ