ডিজাইন: ইমেজ চালু
বুধবার ১৫ এপ্রিল ২০২৬

দৈনিক সময়কাল

বগুড়া -৬ উপনির্বাচন: সাতমাথা থেকে নির্বাচনী প্রচারণা শুরু করলেন বিএনপির প্রার্থী রেজাউল করিম বাদশা।


বগুড়া-৬ উপ-নির্বাচন: সাতমাথা থেকে প্রচারণা শুরু করলেন বিএনপি প্রার্থী রেজাউল করিম বাদশা

মোঃ শামছুল আলম লিটন, ব্যুরো চীফ উত্তরবঙ্গ:বগুড়া-৬ (সদর) আসনের উপ-নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন।

সোমবার (১৬ মার্চ) সকালে বগুড়া শহরের সাতমাথা এলাকায় দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে গণসংযোগ ও লিফলেট বিতরণের মাধ্যমে তিনি প্রচারণার কার্যক্রম শুরু করেন। এ সময় বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রচারণা শুরুর সময় রেজাউল করিম বাদশা বলেন, আসন্ন উপ-নির্বাচনে ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত করতে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি ভোটারদের কাছে সমর্থন কামনা করেন এবং নির্বাচিত হলে এলাকার উন্নয়ন ও সাধারণ মানুষের কল্যাণে কাজ করার প্রতিশ্রুতি দেন।