ডিজাইন: ইমেজ চালু
রবিবার ৩১ মে ২০২৬

দৈনিক সময়কাল

ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সেমিফাইনালের দ্বারপ্রান্তে দক্ষিণ আফ্রিকা


অধিনায়ক আইডেন মার্করামের মারমুখী ব্যাটিং নৈপুন্যে টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসরের সেমিফাইনালের দ্বারপ্রান্তে পৌঁছে গিয়েছে দক্ষিণ আফ্রিকা।

 

আজ সুপার এইটে গ্রুপ-১এ নিজেদের দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকা ৯ উইকেটে হারিয়েছে দু’বারের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে। এই জয়ে ২ ম্যাচে ২ জয়ে পূর্ণ ৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে উঠে সেমিফাইনালের দ্বারপ্রান্তে পৌঁছে গিয়েছে প্রোটিয়ারা। সমানসংখ্যক ম্যাচে ২ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে আছে ওয়েস্ট ইন্ডিজ। সেমিফাইনালে খেলার আশা এখনও টিকে আছে ক্যারিবীয়দের। পাশাপাশি এই গ্রুপের অন্য দুই দল- ভারত ও জিম্বাবুয়েরও সেমির আশা বেঁেচ আছে। দু’দলই ১টি করে ম্যাচ খেলে এখনও জয়ের দেখা পায়নি।

 

ভারতের আহমেদাবাদে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকার দুই পেসার কাগিসো রাবাদা ও লুঙ্গি এনগিডির তোপে ৮৩ রানে ৭ উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। বল হাতে এনগিডি ৩টি ও রাবাদা ২ উইকেট নেন। সাজঘরে ফেরা সাত ব্যাটারের মধ্যে সর্বোচ্চ ২১ রান করেন ওপেনার ব্র্র্যান্ডন কিং।