ডিজাইন: ইমেজ বন্ধ
বৃহস্পতিবার ১৬ এপ্রিল ২০২৬

দৈনিক সময়কাল

দুই মেয়াদে প্রধানমন্ত্রীত্ব সীমিত রাখার জন্য আইন করার কথা ভাবছে মালয়েশিয়া


জবাবদিহিতা বৃদ্ধি এবং নির্বাহী ক্ষমতার অতিরিক্ত ব্যবহার রোধ করার লক্ষ্যে মালয়েশিয়া আজ সোমবার প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ দুই মেয়াদে সীমাবদ্ধ রাখার জন্য নতুন আইন প্রণয়ন করেছে।

 

খবর বার্তা সংস্থা এএফপি’র।

 

দক্ষিণ-পূর্ব এশীয় দেশটিতে বর্তমানে একজন প্রধানমন্ত্রী কত মেয়াদে দায়িত্ব পালন করতে পারবেন তার কোনও সীমা নেই।

 

দেশটির প্রাক্তন নেতা মাহাথির মোহাম্মদ ১৯৮১ থেকে ২০০৩ এবং আবার ২০১৮ থেকে ২০২০ পর্যন্ত দুই মেয়াদে ২৪ বছর ধরে দায়িত্ব পালন করেছেন।

 

দুর্নীতি মোকাবেলা এবং শাসনব্যবস্থা উন্নত করার জন্য মালয়েশিয়ার বর্তমান প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম গত জানুয়ারিতে দুই মেয়াদের সীমা নির্ধারণের ঘোষণা দেন।

 

২০২২ সালের নির্বাচনী প্রতিশ্রুতিতে বর্তমান প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের নেতৃত্বাধীন পাকাতান হারাপান (পিএইচ) জোট প্রধানমন্ত্রী পদে দুই মেয়াদের সীমা আরোপের প্রতিশ্রুতি দিয়েছিল।

 

তবে স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, সংস্কারের গতি ধীর হওয়ায় সমালোচনা চলছে এবং এই পদক্ষেপটিকে আগামী বছরের সাধারণ নির্বাচনের আগে শহুরে ভোটারদের আকৃষ্ট করার চেষ্টা হিসেবে মনে করা হচ্ছে।