ডিজাইন: ইমেজ চালু
বুধবার ১৫ জুলাই ২০২৬

দৈনিক সময়কাল

নির্বাচনী প্রচারণায় স্বামীর পক্ষে ব্যস্ত সময় পার করছেন উনার সহধর্মিণী


ইমরান হোসেন নেত্রকোনা জেলা প্রতিনিধি সময়ের সাথে প্রতিদিন 

নেত্রকোনা–৪ আসনের সাবেক সংসদ সদস্য ও ভাটিবাংলার সিংহপুরুষ হিসেবে পরিচিত জনাব লুৎফুজ্জামান বাবর দীর্ঘ ১৭ বছর কারা নির্যাতিত থাকার পর রাজনৈতিক অঙ্গনে আবার আলোচনায় রয়েছেন।নির্বাচনী প্রচারণার এই সময়ে তাঁর পক্ষে মাঠে সক্রিয়ভাবে কাজ করছেন তাঁর সহধর্মিণী। প্রতিদিনই তিনি বিভিন্ন এলাকায় গণসংযোগ, পথসভা ও সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে বাবরের বার্তা ভোটারদের কাছে পৌঁছে দিচ্ছেন।স্থানীয়রা জানান, দীর্ঘদিন পরে বাবরের পরিবারের এমন সক্রিয় উপস্থিতিতে নির্বাচনী এলাকায় নতুন করে উদ্দীপনা তৈরি হয়েছে। সহধর্মিণীর এই প্রচারণাকে অনেকেই সাহসী ও অনুপ্রেরণামূলক উদ্যোগ হিসেবে দেখছেন।এ সময় তিনি বলেন, “দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের পর জনগণের ভালোবাসা নিয়েই আমরা সামনে এগিয়ে যেতে চাই। তিনি নেত্রকোনা–৪ আসনের সাধারণ মানুষের দোয়া ও সহযোগিতা কামনা করেন।রাজনৈতিক বিশ্লেষকদের মতে, পরিবারের সক্রিয় ভূমিকা নির্বাচনী প্রচারণায় ইতিবাচক প্রভাব ফেলতে পারে।