সময়ের সাথে প্রতিদিন
জামালপুরে নবতরুণ সমাজ কল্যাণ সংস্থার ৪র্থ বর্ষপূর্তি ও চতুর্থ শাখার উদ্বোধন করা হয়েছে। শহরের পিটিআই বউবাজার এলাকায় ৪র্থ শাখার অফিসের উদ্বোধন করা হয়। এ উপলক্ষে শাখা অফিসে বাদ মাগরিবের পর পশ্চিম ফুলবাড়িয়া জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা মুফতি আনোয়ার হুসাইন ফরিদীর দোয়ার মধ্যে দিয়ে এতে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। দোয়া পরিচালনা করেন । দোয়া মাহফিল শেষে উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণ করা হয়। দোয়া মাহফিলের পর শুরু হয় সংগঠনটির বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা ও ৪র্থ শাখার উদ্বোধনী অনুষ্ঠান। সংগঠনটির প্রধান উপদেষ্টা ইঞ্জিনিয়ার ফরিদ উদ্দিনের ফাইজা কনষ্ট্রাকশনের নিজস্ব অফিস ও নবতরুণ সমাজ কল্যাণ সংস্থার ৪র্থ শাখা। ৪র্থ শাখায় বর্ষপূর্তি উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনটির জেলা শাখার সভাপতি মোঃ আসাদুজ্জামান রবিন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক তাওহিদুল ইসলাম সীমান্ত। আলোচনা সভায় প্রধান অতিথী ছিলেন প্রধান উপদেষ্টা ইঞ্জিনিয়ার মোহাম্মদ ফরিদ উদ্দিন। এ সময় আরো উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক সবুজ আলী।সহ-সভাপতি মোহাম্মদ শাহিন,সমাজসেবা বিষয়ক সম্পাদক আব্দুর রহিম মণ্ডল, কার্যকরী সদস্য তুষার মোহাম্মদ উজ্জল, উপদেষ্টা মন্ডলী সদস্য কিরণ মিয়া, আরো উপস্থিত ছিলেন অপু, মাসুদ, রিপন, কাউসার, মাহিন, মিম, নয়ন , আরাফাত,রানা মিয়া, মধু, তুহিন,রুবেল, হাসান, ফাহিম, হেমন্ত, ইমরান, রাজু আহমেদ চাচা সহ আরো অনেকে।