ডিজাইন: ইমেজ বন্ধ
বৃহস্পতিবার ১৬ এপ্রিল ২০২৬

দৈনিক সময়কাল

খালেদা জিয়ার মাগফেরাত কামনায় ময়মনসিংহ ওয়ার্ড বিএনপির উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল


বিভাগীয় প্রতিনিধি ময়মনসিংহ এ আর  মিলন

সময়ের সাথে প্রতিদিন।

 

বিএনপির চেয়ারপার্সন সাবেক তিনবারের প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে ময়মনসিংহ মহানগরীর বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে এই কর্মসূচি পালিত হয়।এডভোকেট দিদারুল হক রাজু। দক্ষিণ জেলা যুবদলের সম্পাদক, আকরাম পলাশ।বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মী ছাড়াও এলাকার সাধারণ মানুষ, মাদ্রাসার হাফেজ এবং ওলামা একরামগন অংশ নেন।দোয়া মাহফিলে দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয় এবং গণতন্ত্র পুনরুদ্ধারে প্রয়াত নেত্রীর অবদান শ্রদ্ধাভরে স্মরণ করা হয়। দোয়া মাহফিল শেষে সংক্ষিপ্ত আলোচনায় নেতারা বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের এক অবিস্মরণীয় নেত্রী। তার অবদান দল ও জাতি চিরদিন স্মরণ করবে। মোনাজাতে দেশ ও জাতির শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়। একই সঙ্গে বেগম জিয়ার পরিবার ও দেশবাসীকে এই শোক সইবার শক্তি দান করার জন্য মহান রবের দরবারে দোয়া কামনা করা হয়।