স্বাধীন বাংলা নিউজ
সর্বশেষ সংবাদ প্রস্তুত হচ্ছে...
ডিজাইন: ইমেজ বন্ধ
বুধবার ১৮ নভেম্বর ২০২৬

দৈনিক সময়কাল

চট্টগ্রামে বৃহত্তর রাহাত্তারপুল মহল্লা কমিটির নবনির্বাচিতদের অভিষেক ও শপথ গ্রহণ অনুষ্ঠিত।


চট্টগ্রামে বৃহত্তর রাহাত্তারপুল মহল্লা কমিটির নবনির্বাচিত নেতৃবৃন্দের অভিষেক ও শপথ গ্রহণ অনুষ্ঠান বর্ণাঢ্য আয়োজনে সম্পন্ন হয়েছে। ১৩ই নভেম্বর শুক্রবার নগরীর একটি অভিজাত কমিউনিটি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মহল্লা কমিটির নবনির্বাচিত সভাপতি হাজী মোহাম্মদ হারুন সওদাগরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক ডা. শাহাদাত হোসেন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান। অনুষ্ঠানের শুরুতে মহল্লা কমিটির নেতৃবৃন্দ ফুল দিয়ে অতিথিদের বরণ করে নেন। পরে প্রধান অতিথি ডা. শাহাদাত হোসেন নবনির্বাচিত কমিটির সদস্যদের শপথবাক্য পাঠ করান। এছাড়া মহল্লা কমিটির নবনির্বাচিত সভাপতি হাজী মোহাম্মদ হারুন সওদাগর কার্যকরী পরিষদের সদস্যদের শপথবাক্য পাঠ করান। অনুষ্ঠানে অতিথিরা একটি সুন্দর, শান্তিপূর্ণ ও আদর্শ সমাজ গঠনে সকলের সম্মিলিত সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধমুক্ত এলাকা গড়ে তুলতে বৃহত্তর রাহাত্তারপুল মহল্লা কমিটিকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা সেকান্দর, মহল্লা কমিটির নির্বাচিত নেতৃবৃন্দের মধ্যে মনজুর আলম, আব্দুর রহমান,নূরনবি মিয়া, জসিম উদ্দিন, সেলিম সালেহ, সাধারণ সম্পাদক সাইদুল আলম সাইদ, আনিছুর রহমান, নুর মোহাম্মদ বাবর, নুরুল আজিম সহ কার্যকরি পরিষদের সকল সদস্য বৃন্দ। এলাকার মানুষের প্রত্যাশা , নবনির্বাচিত কমিটির নেতৃত্বে এলাকার সামাজিক উন্নয়ন, সম্প্রীতি ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড আরও গতিশীল হবে।