স্বাধীন বাংলা নিউজ
সর্বশেষ সংবাদ প্রস্তুত হচ্ছে...
ডিজাইন: ইমেজ বন্ধ
শুক্রবার ১৩ নভেম্বর ২০২৬

দৈনিক সময়কাল

চট্টগ্রামে ফুটপাতের দুই শতাধিক অবৈধ দোকান উচ্ছেদ চসিকের  


চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানাধীন বহদ্দারহাট এলাকায় দুই শতাধিক ফুটপাতের অবৈধ দোকান ও স্থাপনা উচ্ছেদে করেছ চসিকের ভ্রাম্যমাণ আদালত।  বৃহস্পতিবার (১২ নভেম্বর) পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন চসিকের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা। অভিযান সূত্রে জানা যায়, নগরীর বহদ্দারহাট এলাকায় অবৈধভাবে ফুটপাত দখল করে দোকান বসিয়ে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করার অপরাধে প্রায় দুই শতাধিক দোকান ও স্থাপনা উচ্ছেদ করে ফুটপাত অবৈধ দখলমুক্ত করা হয়েছে। জনস্বার্থে ফুটপাত অবৈধ দখলমুক্ত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।    অভিযানে সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা- কর্মচারী ও চান্দগাঁও থানা পুলিশ ম্যাজিস্ট্রেটকে সহায়তা করেন।