জাকের পার্টির নেতা শফিকুল ইসলাম সাজু আর নেই
বগুড়ায় জানাজা অনুষ্ঠিত, শোক প্রকাশ করেছেন বিএনপি নেতৃবৃন্দ ও সাংবাদিক সংগঠনের নেতারা।
জাকের পার্টির নেতা শফিকুল ইসলাম সাজু আর নেই
বগুড়ায় জানাজা অনুষ্ঠিত, শোক প্রকাশ করেছেন বিএনপি নেতৃবৃন্দ ও সাংবাদিক সংগঠনের নেতারা।
মোঃ শামসুল আলম লিটন সহ সম্পাদক:বৃটিশবিরোধী আন্দোলনের অন্যতম নেতা প্রজাবন্ধু মৌলভী রজিব উদ্দিন তরফদারের নাতি, জাকের পার্টি বগুড়া জেলা শাখা ও রাজশাহী বিভাগের সহ-সভাপতি শফিকুল ইসলাম সাজু আর নেই। গতকাল বৃহস্পতিবার দুপুরে তিনি ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর।
তিনি বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়স্বজন, শুভাকাঙ্ক্ষী ও গুণগ্রাহী রেখে গেছেন।
আজ শুক্রবার বাদ জুমা বগুড়া শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাঁকে দাফন করা হয়। দাফন পরবর্তী মরহুমের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, মরহুম শফিকুল ইসলাম সাজু প্রধানমন্ত্রী তারেক রহমানের অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনের মামা। তাঁর জ্যেষ্ঠ পুত্র জাকের পার্টির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ফয়সাল বিন শফিক সনি বাবার রুহের মাগফিরাত কামনায় সবার কাছে দোয়া চেয়েছেন।
শফিকুল ইসলাম সাজুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বগুড়া জেলা বিএনপির সভাপতি ও সংসদ সদস্য রেজাউল করিম বাদশা এবং সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য মোশারফ হোসেন। এক শোকবার্তায় তাঁরা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
এদিকে তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করে পৃথক বিবৃতি দিয়েছেন বগুড়া প্রেসক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু ও সাধারণ সম্পাদক কালাম আজাদ, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সভাপতি গণেশ দাস ও সাধারণ সম্পাদক এস এম আবু সাঈদ এবং বগুড়া টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোহন আখন্দ ও সাধারণ সম্পাদক মেহেরুল সুজন।
শোকবার্তায় তাঁরা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।