স্বাধীন বাংলা নিউজ
সর্বশেষ সংবাদ প্রস্তুত হচ্ছে...
ডিজাইন: ইমেজ বন্ধ
বৃহস্পতিবার ০৫ নভেম্বর ২০২৬

দৈনিক সময়কাল

দেশজুড়ে একযোগে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-টু’ উদ্বোধন রাজারহাটে প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দের প্রদর্শন ।


রতন রায়, কুড়িগ্রাম প্রতিনিধি ৫ নভেম্বর ২০২৬, বৃহস্পতিবার দেশজুড়ে একযোগে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-টু’র ভার্চুয়াল উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে রাজারহাট উপজেলা কনফারেন্স হলরুম থেকে উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি সংযুক্ত হন রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার তানজিলা তাসনিম। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজারহাট উপজেলা মৎস্য অফিসার এরশাদুল হক, কৃষি অফিসার তুষার কান্তি রায়, প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ রহমত আলী, সমাজসেবা অফিসার মোছাঃ ববিতা বেগম, প্রাথমিক শিক্ষার অফিসার আক্তারুল ইসলাম, রাজারহাট উপজেলা জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক এডভোকেট মোঃ শফিকুল ইসলাম, সদস্য সচিব মোঃ সাইদুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক মোঃ আব্দুর রাজ্জাক ও মোঃ জাকির হোসেন খান, রাজারহাট উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ আব্দুল কুদ্দুস, রাজারহাট উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ আনিছুর রহমান লিটন, হিন্দু বৌদ্ধ খৃষ্টান কল্যাণ ফ্রন্ট উপজেলা আহ্বায়ক সুশীল সরকার, উপজেলা পুজা উদযাপন ফ্রন্ট সদস্য সচিব-রতন রায় রাজারহাট উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোঃ রুবেল পাটোয়ারী, যুগ্ম আহ্বায়ক মোঃ রিয়াজুল ইসলাম, সরকারি মীর ইসমাঈল হোসেন কলেজ ছাত্রদলের সভাপতি মোঃ ফরহাদ হোসেন সোহাগ, সহসভাপতি মোঃ মিনহাজুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক শ্রী তপন কুমার রায়, দপ্তর সম্পাদক আপন সরকার এবং রাজারহাট সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য মোঃ জাকির হোসেন প্রমুখ। নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-টু’ তরুণদের ক্রীড়ামনস্কতা গড়ে তুলতে এবং নতুন ক্রীড়া প্রতিভা অন্বেষণে সহায়ক ভূমিকা রাখবে। উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।