স্বাধীন বাংলা নিউজ
সর্বশেষ সংবাদ প্রস্তুত হচ্ছে...
ডিজাইন: ইমেজ বন্ধ
রবিবার ০১ নভেম্বর ২০২৬

দৈনিক সময়কাল

বগুড়া সদর উপজেলা আইডিইবির ২৮ সদস্যবিশিষ্ট কমিটি অনুমোদন।


মোঃ শামসুল আলম লিটন সহ সম্পাদক:ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) বগুড়া সদর উপজেলা শাখার ২৮ সদস্যবিশিষ্ট নবনির্বাচিত নির্বাহী কমিটি অনুমোদন করেছে বগুড়া জেলা শাখা। জেলা আইডিইবির সভাপতি প্রকৌশলী মোহাম্মদ আছাদুল হক এবং সাধারণ সম্পাদক ভিপি ফজর আলী লিটনের নেতৃত্বে এ কমিটি অনুমোদন দেওয়া হয়। নবগঠিত কমিটির পরিচিতি সভা উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। সভার শুরুতে প্রধান অতিথি বগুড়া জেলা আইডিইবির সভাপতি প্রকৌশলী মোহাম্মদ আছাদুল হককে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন নবনির্বাচিত সদর উপজেলা শাখার সভাপতি প্রকৌশলী মো. নাফিউল ইসলাম। বিশেষ অতিথি জেলা আইডিইবির সাধারণ সম্পাদক ভিপি ফজর আলী লিটনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান নবনির্বাচিত কমিটির সহসভাপতি প্রকৌশলী সঞ্জয় চন্দ্র মোহন্ত পুলক। এছাড়া জেলা আইডিইবির সিনিয়র সহসভাপতি প্রকৌশলী মো. আনোয়ারুল হককে ফুল দিয়ে বরণ করেন নবনির্বাচিত সাধারণ সম্পাদক প্রকৌশলী মোস্তফা আহসান হাবীব রিমন। নবনির্বাচিত বগুড়া সদর উপজেলা শাখার সভাপতি প্রকৌশলী মো. নাফিউল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক প্রকৌশলী মোস্তফা আহসান হাবীব রিমনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা আইডিইবির সভাপতি প্রকৌশলী মোহাম্মদ আছাদুল হক। বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা আইডিইবির সাধারণ সম্পাদক ভিপি ফজর আলী লিটন, সিনিয়র সহসভাপতি প্রকৌশলী মো. আনোয়ারুল হক, সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী আতিকুর রহমান ও অর্থ সম্পাদক প্রকৌশলী এনামুল হকসহ জেলা শাখার নেতৃবৃন্দ। নবনির্বাচিত সদর উপজেলা কমিটির পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য দেন সিনিয়র সহসভাপতি প্রকৌশলী মো. বাবলু মিয়া বাবু, সহসভাপতি প্রকৌশলী সঞ্জয় চন্দ্র মোহন্ত পুলক, যুগ্ম সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. আব্দুল করিম জুয়েল, সহসাংগঠনিক সম্পাদক প্রকৌশলী মো. কামাল আহমেদ, সহজনসংযোগ ও প্রচার সম্পাদক মো. আল আমিন এবং দপ্তর সম্পাদক প্রকৌশলী মো. নিজাম উদ্দিন। এছাড়াও বক্তব্য দেন প্রকৌশলী তানভীর হক রনি, প্রকৌশলী সৈয়দ রাফিউল ইসলাম, প্রকৌশলী মীর শফিউল ইসলাম, প্রকৌশলী মো. শাহিনুর ইসলাম সোহেলসহ নবনির্বাচিত কমিটির অন্যান্য সদস্যরা। সভায় আগামী ৮ নভেম্বর আইডিইবির ৫৬তম গণপ্রকৌশল দিবস যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পালনের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। দিবসটির এবারের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে— 'দক্ষ ডিপ্লোমা প্রকৌশলী, উন্নত দেশ—সবার আগে বাংলাদেশ'। সভায় বক্তারা ডিপ্লোমা প্রকৌশলীদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা এবং দেশের উন্নয়ন ও অগ্রগতিতে ডিপ্লোমা প্রকৌশলীদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি নবগঠিত কমিটির নেতৃবৃন্দ ঐক্যবদ্ধভাবে সংগঠনের কার্যক্রম এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।