এলাকায় গণসংযোগ জোরদার করছেন সম্বাব্য চেয়ারম্যান পদপ্রার্থী রাজু আহম্মেদ মুন্সী।
মো: আজাদ খান, চিতলমারী।
আসন্ন নির্বাচনকে সামনে রেখে বাগেরহাটের চিতলমারী ০৫নং সদর ইউনিয়নের সম্বাব্য চেয়ারম্যান পদপ্রার্থী রাজু আহম্মেদ মুন্সী গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন। এলাকার বিভিন্ন স্থানে সাধারণ মানুষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ, কুশল বিনিময় ও মতবিনিময়ের মাধ্যমে তিনি জনসম্পৃক্ততা বাড়ানোর চেষ্টা করছেন।
গণসংযোগকালে তিনি এলাকার মানুষের খোঁজখবর নিচ্ছেন এবং তাঁদের বিভিন্ন সমস্যা, প্রত্যাশা ও মতামত শোনার চেষ্টা করছেন। এ সময় স্থানীয় বাসিন্দাদের সঙ্গে এলাকার উন্নয়ন, জনসেবা ও নাগরিক সুবিধাসংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হচ্ছে।
রাজু আহম্মেদ মুন্সীর এই গণসংযোগকে ঘিরে স্থানীয় পর্যায়ে আলোচনা চলছে। নির্বাচনে তাঁর অংশগ্রহণ ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে এলাকাবাসীর মধ্যে আগ্রহ তৈরি হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
⭐